প্রয়াত হিন্দুজা গোষ্ঠীর চেয়ারম্যান শ্রীচাঁদ পরমানন্দ হিন্দুজা, শোকস্তব্ধ গোটা পরিবার
Hinduja Group Chairman: প্রয়াত বিশিষ্ট শিল্পপতি তথা হিন্দুজা গোষ্ঠীর চেয়ারম্যান শ্রীচাঁদ পরমানন্দ হিন্দুজা। দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন তিনি। আজ বুধবার লন্ডনে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমনটাই হিন্দুজা গোষ্ঠীর তরফে এক বার্তায় জানানো হয়েছে।
শ্রীচাঁদ পরমানন্দ হিন্দুজা'র প্রয়াণে শোকস্তব্ধ গোটা পরিবার। শোকে বিহ্বল স্ত্রী। জানা গিয়েছে, লন্ডনেই শিল্পপতির শেষকৃত্য হবে। ভারতে নিয়ে আসা হবে না বলেই খবর। পরিবারের তরফে এক বার্তায় জানানো হয়েছে যে, শ্রীচাঁদ পরমানন্দ হিন্দুজার প্রয়াণ গোটা পরিবারের কাছে বড় ধাক্কা।

সংস্থা থেকে পরিবার তাঁর নীতি এবং মূল্যবোধের কথাও তুলে ধরা হয়েছে ওই বার্তায়। পরিবারের কাছে এটা কঠিন সময় বলেও উল্লেখ করা হয়েছে।
১৯৩৫ সালের ২৮ নভেম্বর জন্ম বিশিষ্ট এই শিল্পপতির। জন্মগ্রহণ করেছিলেন তৎকালীন অবিভক্ত ভারতের করাচিতে। কিন্তু দেশভাগের পর ভারতে চলে আসেন। মুম্বইতে এসে থাকতে শুরু করেন। সেখানেই পড়াশুনা এবং বেড়ে ওঠে। ধীরে ধীরে পারিবারিক ব্যবসাতেই কাজ শুরু করেন। মূলত শ্রীচাঁদ পরমানন্দ হিন্দুজা'র হাত ধরেই হিন্দুজা ব্যাপক ব্যবসায়িক সাম্রাজ্য তৈরি হয়।
Srichand Parmanand Hinduja, eldest of the four Hinduja brothers and Hinduja Group Chairman passed away in London today at the age of 87, close friends and family confirm to ANI
— ANI (@ANI) May 17, 2023
(Pic: Hinduja Group) pic.twitter.com/J1tG9kvv78
শুধু ভারতেই নয়, বিশ্বের একাধিক দেশে এই গোষ্ঠীর ব্যবসা রয়েছে। তিন ভাই গোপীচাঁদ, প্রকাশ ও অশোককে সঙ্গে নিয়েই ব্যবসা চালিয়ে গিয়েছে। যদিও পরিবর্তীকালে ব্যবসার জন্যেই ভারত ছাড়তে বাধ্য হন। লন্ডনে গোটা পরিবারকে নিয়ে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন শ্রীচাঁদ পরমানন্দ হিন্দুজা।
দীর্ঘ ব্যবসায়ীক জীবনে একাধিক উত্থান-পতন দেখেছেন। কংগ্রেস আমলে বহু চর্চিত বোফর্স অস্ত্রচুক্তি মামলাতে নাম জড়িয়েছিল হিন্দুজা গোষ্ঠীর। যদিও পরবর্তীকালে আদালতের নির্দেশে বেকসুর খালাসও পেয়েছিলেন হিন্দুজা ব্রাদার্স।
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications