Ola S1X Variants Easy Finance Options: মাত্র ২০ হাজার টাকায় বাড়ি আনুন ওলা ইলেকট্রিক স্কুটার! জানুন কীভাবে?
Ola S1X Variants Easy Finance Options: ইলেকট্রিক টু-হুইলারের বাজারে ধামাকা ফেলে দিয়েছে Ola। বিশেষ করে Ola S1 X ব্যাপক বিক্রি হচ্ছে। একাধিক ভেরিয়েন্ট আছে। নুন্যতম ৭৫ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত রয়েছে ইভি স্কুটারের দাম।
সিঙ্গল চার্জে 95 কিলোমিটার থেকে 190 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে এই ওলার এই ইভি স্কুটার। আপনিও যদি এই স্কুটার কিনতে চান তাহলে অবশ্যই পড়ুন প্রতিবেদনটি। একেবারে সস্তা ফাইন্যান্স প্ল্যান রইল এখানে-

ছবি সৌজন্য- Ola Electric/ফেসবুক
Ola S1 X 2kWh Variant Finance Details
Ola S1 X-এ 2kWh ভেরিয়েন্টের এক্স শোরুম 74,999 টাকা। অন রোড দাম পড়বে প্রায় 79 হাজার টাকা। একবার চার্জ করলে ৯৫ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারবে। টপ স্পিড 85 kmph। একেবারে ৮ বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে। মাত্র ২০ হাজার টাকা ডাউন পেমেন্ট করে Ola S1 X 2kWh বাড়ি নিয়ে যেতে পারবেন। বাকি ৫৯ হাজার টাকা লোন হিসাবে নিতে হবে। আপনি যদি তিন বছরের জন্য ঋণ নেন এবং সুদের হার 9% হয়, তাহলে আপনাকে পরবর্তী 36 মাসের জন্য EMI হিসাবে 1,876 টাকা দিতে হবে।
Ola S1 X 3kWh Variant Finance Details
Ola S1 X 3kWh এর এক্স শোরুম প্রাইস 84,999 টাকা। এই ইভি স্কুটারে 3 কিলোওয়াট ব্যাটারি দেওয়া হয়েছে। যা ফুল চার্জে ১৪৩ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। টপ স্পিড 90 kmph। মাত্র ২০ হাজার টাকা দিয়ে এই ইভি স্কুটার বাড়ি আনতে পারবেন। বাকি ৬৯ হাজার টাকা লোন হিসাবে নিতে হবে। তিন বছরের জন্য ৯ শতাংশ সুদ হবে। এক্ষেত্রে মাসে ২ হাজার ১৯৪ টাকা দিতে হবে।
Ola S1 X + Variant Finance Details
Ola এর আরও একটি গুরুত্বপূর্ণ ভেরিয়েন্ট S1 X +। এক্স শোরুম প্রাইস ৮৯ হাজার টাকা। অন রোড দাম পড়বে ৯৪ হাজার টাকা। এতে ৩ কিলোওয়াটের ব্যাটারি দেওয়া হয়েছে। ফুল চার্জে 151 km পর্যন্ত ছুটতে পারে এই ইভি স্কুটার। টপ স্পিড 90 kmph। ফাইনান্সে ২০ হাজার টাকা টাকা ডাউন পেমেন্ট করে Ola S1 X + Variant কিনতে পারবেন। বাকি ৭৪ হাজার টাকা লোন নিতে হবে। তিন বছরের জন্য ৯ শতাংশ সুদের হার হবে। ৩৬ মাস পর্যন্ত ২ হাজার ৩৫৩ টাকা কিস্তি হিসাবে জমা দিতে হবে। এক্ষেত্রে ১০ হাজার ৭০০ টাকা বেশি পড়বে।












Click it and Unblock the Notifications