Business Idea: সস্তায় সেকেন্ড হ্যান্ড অটো কিনে Ola-Uber-এ দিয়ে দিন! আর 'ম্যাজিক' দেখুন
Business Idea: রোজগারের রাস্তা খুঁজছেন! ভাবছেন কোনও ব্যবসা শুরু করবেন। কিন্তু হাতে বাজেট বেশি নেই। চিন্তা নেই। একটা ব্যতিক্রমী আয়ের সন্ধান রইল এই প্রতিবেদনে। দেশের যে কোনও বড় মেট্রো শহরে অটো চলে। চাহিদাও রয়েছে। কম কিংবা বেশি, যে কোনও দূরত্বে দ্রুত পৌঁছতে অটোই ভরসা আম-আদমির।
আর এই চাহিদার মাথায় রেখে অটো কিনে রোজগারের পথ খুঁজে নিতে পারেন। নিজে যদি না পারেন Ola-Uber-এ অটো যুক্ত করেও মোটা অঙ্কের রোজগার (Business Idea) করতে পারেন।

Business Idea: বাজেটের মধ্যেই AUTO
ট্রাক জংশন (Truck Junction) ওয়েবসাইটে, নুন্যতম ৫৮,০০০ টাকা থেকে ৪.১০ লক্ষ টাকার মধ্যে অটো রিকশা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে এই দামের মধ্যে ৯০ টিরও বেশি মডেলের অটো-রিক্সা রয়েছে। শুধু তাই নয়, এই ওয়েবসাইটে আপনি ই-রিকশা, থ্রি হুইলার, ট্রাক, টিপার, টেম্পো ট্রাভেলার, ট্রেলার, পিকআপ ট্রাক, মিনি ট্রাক এবং ট্রানজিট মিক্সার গাড়ির মতো হেভি যানও (Business Idea) পেয়ে যাবেন।
Business Idea: সেকেন্ড হ্যান্ড AUTO রিক্স
একাধিক সংস্থার AUTO রিক্স (Business Idea) রয়েছে। যেমন আছে মাহিন্দ্রা অটো রিক্স, বাজাজ, টিভিএসের AUTO রিক্সও। এমনকি স্টার AUTO রিক্স, কাইনেটিক, তেজের মতো একাধিক বড় ব্র্যান্ডও AUTO রিক্স রয়েছে এই তালিকায়। নতুন অটো কেনার মতো যদি হাতে বাজেট না থাকে তাহলে এই প্লাটফর্ম থেকে সহজেই সেকেন্ড হ্যান্ড AUTO রিক্স কিনতে পারবেন।
Business Idea: Ola-Uber-এ অটো যুক্ত করুন
Ola-Uber-এ অটো যুক্ত করে মোটা অঙ্কের রোজগারের (Business Idea) সুযোগ রয়েছে। মাসে মোটা অঙ্কের রোজগার রয়েছে। কিন্তু Ola-Uber-এ কীভাবে অটো যুক্ত করবেন জানেন? জেনে নিন সেট স্টেপ-
Ola এ কীভাবে প্যাসেঞ্জার গাড়ি যুক্ত করবেন-
Ola কোম্পানিতে আপনার নতুন বা পুরাতন যেকোন গাড়ি যুক্ত করতে পারেন। তবে গাড়ির কন্ডিশন ভালো থাকতে হবে। নথি ঠিক রাখতে হবে। যদি গাড়ি নিজে চালান তো ঠিক আছে, ড্রাইভার চালাতে কর্মাশিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ঠিকানার প্রমাণ, আইডি প্রুফ এবং পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট থাকতে হবে। থাকতে হবে ট্যাক্স রেজিস্ট্রেশন সার্টিউফিকেট। এহেন শংসাপত্রের ভিত্তিতে নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন।
Business Idea: অনলাইন প্রক্রিয়া
এই - https://partners.olacabs.com/ লিঙ্কে গিয়ে গাড়ি কিংবা অটো যুক্ত করতে পারবেন। তবে সমস্ত নথি সেখানে আপলোড (Business Idea) করতে হবে।












Click it and Unblock the Notifications