Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bank Merger: আলোচনায় চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ! সোশ্যাল মিডিয়ায় সরকারি নির্দেশিকা ভাইরাল

দেশে আবারও ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চারটি ব্যাঙ্কের সংযুক্তিকরণের নথি নিয়ে আলোচনা শুরু হয়েছে। পরবর্তী সময়ে যে চারটি ব্যাঙ্ক সংযুক্তি হতে পারে, সেগুলি হল ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এবং ইউনিয়ন ব্যাঙ্ক।

নতুন বছরের শুরুতে উল্লিখিত চার ব্যাঙ্কের সংযুক্তিকরণ নিয়ে আলোচনা শুরু করতে পারে সংসদীয় কমিটি। এই সংযুক্তিকরণের পরে দেশে আরও দুটি বড় ব্যাঙ্ক তৈরি হবে। যেসব নথি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে, তা ১৬ নভেম্বর প্রকাশিত হয়েছিল এবং সেখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রমেশ যাদবের স্বাক্ষর রয়েছে।

Bank Merger

রয়টার্সের প্রতিবেদন অনুসারে কেন্দ্রীয় সরকার ২০২৪-এর ২ জানুয়ারি ইউকো ব্যাঙ্ক ও ইউনিয়ন ব্যাঙ্কের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করতে পারে। এরপর ছয় জানুয়ারি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সংযুক্তিকৎণের সম্ভাবনা খতিয়ে দেখা হবে। মুম্বই ও গোয়ায় এই বৈঠক হবে বলে জানা গিয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে চারটি ব্যাঙ্কের প্রতিনিধিরা ছাড়াও আরবিআই, এলআইসি, আইআরডিএআই এবং নাবার্ডের চেয়ারম্যানকেও ডাকা হয়েছে। এছাড়া ওই চিঠিতে ন্যাশনাল ইনসিওরেন্স কোম্পানি, নিউ ইন্ডিয়া ইনসিওরেন্স কোম্পানি, ইউনাইটেড ইন্ডিয়া ইনসিওরেন্স কোম্পানি, ওরিয়েন্টাল ইনসিওরেন্স কোম্পানি এবং এসবিআই লাইফ ইনসিওরেন্সের এমডি এবং সিইওকেও ডাকা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ২০১৯ সালে ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তি হয়েছিল। এই সংযুক্তিতে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অস্তিত্ব বজায় থাকে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সংযুক্তি হয়। অন্যদিকে সিন্ডিকেট ব্যাঙ্কের সঙ্গে কানারা ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে কর্পোরেশন ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে এলাহাবাদ ব্যঙ্কের সংযুক্তি হয়।

এর আগে ২০১৭ সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা এসবিআই-এর পাঁচটি সহায়ক ব্যাঙ্ককে এসবিআই-এর সঙ্গে সংযুক্তির অনুমোদন দিয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+