Bank Holidays in March 2024: মার্চে অনেক ছুটি! কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি, দেখুন RBI তালিকা
Bank Holidays in March 2024: ফেব্রুয়ারির শেষ সপ্তাহ চলছে। শুরু হতে চলেছে মার্চ। যদি কোনও গ্রাহকের ব্যাঙ্কে গুরুত্বপূর্ণ কাজ থাকে, তাহলে ছুটির ক্যালেন্ডার দেখে এখনই পরিকল্পনা করতে পারেন। মার্চ মাসে শিবরাত্রির পাশাপাশি দোলযাত্রা কিংবা হোলিও রয়েছে।
জাতীয় ও আঞ্চলিক ছুটির পাশাপাশি দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়া প্রতি রবিবার ব্যাঙ্ক ছুটি। সব মিলিয়ে চোদ্দো দিন ছুটি রয়েছে ব্যাঙ্কে। ব্যাঙ্কের ছুটির তালিকা তৈরি করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

দেশের বিভিন্ন অংশে উৎসব ও অন্য কারণে ব্যাঙ্ক ছুটি থাকে। মার্চ মাসও সেই তালিকার বাইরে নয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতি মাসে এই ছুটির তালিকা প্রকাশ করে (Bank Holidays in March 2024)। নিচে ফেব্রুয়ারি মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা দেওয়া হল।
ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটির দিলগুলি হল (Bank Holidays in March 2024)
- মার্চ ৩: রবিবার
- মার্চ ৯: দ্বিতীয় শনিবার
- মার্চ ১০: রবিবার
- মার্চ ১৭: রবিবার
- মার্চ ২৩: চতুর্থ শনিবার
- মার্চ ২৪: রবিবার
- মার্চ ৩১: রবিবার
বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা কারণে যেসব দিনগুলিতে ছুটি (Bank Holidays in March 2024), সেগুলি হল
- মার্চ ১: শুক্রবার, চাপচর কুট (মিজোরাম)
- মার্চ ৪: সোমবার, মহাশিবরাত্রি (ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, তামিলনাড়ু, সিকিম, আসম, মণিপুর, ইটানগর, রাজস্থান, নাগাল্যান্ড, বিহার, পশ্চিমবঙ্গ, দিল্লি, গোয়া বাদে)
- মার্চ ২২: শুক্রবার, বিহার দিবস (বিহার)
- মার্চ ২৫: সোমবার, হোলি ( কর্নাটক, ওড়িশা, তামিলনাড়ু, মণিপুর, নাগাল্যান্ড, বিহার, কেরল, শ্রীনগর বাদে)
- মার্চ ২৬: মঙ্গলবার, ইয়াওসাং দ্বিতীয় দিন/ হোলি (ওড়িশা, মণিপুর, বিহার)
- মার্চ ২৭: বুধবার, হোলি (বিহার)
- মার্চ ২৯: শুক্রবার, গুড ফ্রাইডে (ত্রিপুরা, অসম, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ বাদে)
ব্যাঙ্কগুলিতে দীর্ঘ ছুটির কারণে গুরুত্বপূর্ণ কাজ আটকে যায়। এই পরিস্থিতিতে প্রযুক্তি গ্রাহকদের কাজ অনেক সহজ করে দিয়েছে। ব্যাঙ্কের ছুটির তালিকা থাকলেও, (Bank Holidays in March 2024) ছুটির দিন এটিএম, নগদে জমা, অনলাইন ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং চলবে। দ্বিতীয় ক্ষেত্রে ছুটির তালিকাটা রাজ্য ভিত্তিক। সব রাজ্যে এই ছুটি থাকে না।












Click it and Unblock the Notifications