BIG PRICE CUT! এই বাইকের এক ধাক্কায় প্রায় ১৭ হাজার টাকা দাম কমাল Bajaj

করোনা পরিস্থিতিতে ক্রমশ বাড়ছে দু-চাকার ব্যবহার। যতটা সম্ভব গণপরিবহণকে এড়িয়ে চলছেন সাধারণ মানুষ। হিরো কিংবা বাজাজ গত কয়েকমাসে সবথেকে বেশি বাইক কিংবা স্কুটার বিক্রি করেছে। যদিও বেশ কিছু মোটরবাইক প্রস্তুতকারী সংস্থা বলছে কর

করোনা পরিস্থিতিতে ক্রমশ বাড়ছে দু-চাকার ব্যবহার। যতটা সম্ভব গণপরিবহণকে এড়িয়ে চলছেন সাধারণ মানুষ। হিরো কিংবা বাজাজ গত কয়েকমাসে সবথেকে বেশি বাইক কিংবা স্কুটার বিক্রি করেছে। যদিও বেশ কিছু মোটরবাইক প্রস্তুতকারী সংস্থা বলছে করোনার কারণে বিক্রিতে বেশ প্রভাব পড়েছে। তবে এই নিয়ে তর্ক-বিতর্ক থাকবে।

তবে এই পরিস্থিতিতে এক ধাক্কায় অনেকটাই বাইকের দাম কমাল বাজার অটো। তবে সমস্ত মডেলের ক্ষেত্রে নয়, নির্দিষ্ট মডেলের ক্ষেত্রে এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতিতে টলমল অর্থনীতি!

করোনা পরিস্থিতিতে টলমল অর্থনীতি!

গত দুবছর ধরে করোনা পরিস্থিতি রয়েছে ভারতে। মাঝখানে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রনে এলেও সেকেন্ড ওয়েভে গোটা ভারত ভয়ঙ্কর সংক্রমণ দেখেছে। এই অবস্থায় ভারতের অর্থনীতিতেও বেশ প্রভাব পড়েছে। মানুষের হাতে টাকা নেই। এর উপর রয়েছে কর্মীছাঁটাইয়ের আশঙ্কা। তবে একগুচ্ছ সমস্যার মধ্যেও একটা বিশাল অংশের মানুষকে রাস্তায় বের হতে হচ্ছে। এই অবস্থায় বাইক কিংবা ব্যক্তিগত গাড়িতে যাতায়াত ভরসার জায়গা। ফলে এই অবস্থায় বাজাজের এই ঘোষণাতে মধ্যবিত্ত মানুষ উপক্কৃত হবে বলে মনে করা হচ্ছে।

Dominar 250 bike-এর দাম কমানোর ঘোষণা

Dominar 250 bike-এর দাম কমানোর ঘোষণা

Bajaj Auto সম্প্রতি তাঁদের অন্যতম জনপ্রিয় মডেল Dominar 250 bike-এর দাম কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রায় ১৭ হাজার টাকা দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লিতে এই বাইকের দাম (ex-showroom) 1,54,176 টাকা। সেখান থেকে প্রায় ১৭ হাজার টাকা দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে দাম নির্ভর করবে। নয়া দাম প্রত্যেক রাজ্যে ফ্রেঞ্চাইসি গুলি জানিয়ে দেবে। এমনটাই পুনের অন্যতম বড় বাইক প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে।

অল্প দিনেই জনপ্রিয় এই বাইক

অল্প দিনেই জনপ্রিয় এই বাইক

Dominar 250 খুব শিঘ্র বাইকপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে গিয়েছে। এর স্টাইল আর স্পিড বাইকপ্রেমীদের কাছে পছন্দের। ২০২০ সালের মার্চ মাসে এই বাইক প্রকাশ্যে নিয়ে আসে Bajaj Auto। এরপর আর এই মডেলটিকে পিছনে তাকাতে হয়নি। Dominar 250 ২৪৮ সিসি পেট্রোল ইঞ্জিন। এই বাইকটিতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। যা রাস্তায় একজন বাইকপ্রেমীকে আরও বেশী স্টাইলিস করে তুলবে। শধু তাই নয়, এই বাইকের আরামদায়ক ব্যবস্থা আরও বাইক চালানোর মজাকে বাড়িয়ে দেবে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+