Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

APY Scheme: মাত্র ২১০ টাকা... আর মাসে মাসে পান ৫০০০ টাকা! জানুন কীভাবে

APY Scheme: মূল্যবৃদ্ধির কোপে সাধারণ মানুষ। অবসরের পর কীভাবে চলবে সংসার? সেই চিন্তাই গ্রাস করছে সাধারণ মানুষকে। আর তাই যতটা সম্ভব সেভিংসের (Saving) দিকেই নজর দিচ্ছেন মানুষ। আর তাই বিভিন্ন ক্ষেত্র এবং যোজনায় মানুষ টাকা বিনিয়োগ (Investment) করছেন। তবে বাজারে একাধিক রিটার্মেন্ট পলিসি রয়েছে। তবে সরকারি বিভিন্ন স্কিমে টাকা রাখাই সবথেকে নিরাপদ।

আর তেমনই সুরক্ষিত একটি যোজনা APY অর্থাৎ অটল পেনশন যোজনা (Atal Pension Yojna)। কেন্দ্রীয় সরকারের এই যোজনা খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, বেশ জনপ্রিয় বটে। অবসরের পরেও যদি ভালো ভাবে বাঁচতে যান তাহলে দারুণ এই সরকারি যোজনা। এই যোজনায় প্রত্যেক মাসে খুব স্বপ্ন প্রিমিয়ামে পেনশনের (Pension) গ্যারেন্টি পাওয়া যায়।

APY Scheme

APY Scheme: অবসরের পর পান পেনশন

প্রায় পাঁচ কোটি মানুষ এই পেনশনের সঙ্গে যুক্ত! প্রত্যেকদিনই এই সংখ্যাটা বাড়ছে। Atal Pension Scheme- এ টাকা বিনিয়োগ সবদিক থেকে লাভজনক। মাত্র ১০০০ টাকা থেকে এই স্কিমে পেনশন পাওয়া যায়। তবে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত পেনশন দেওয়া হয় এই স্কিমে। অবসরের পর প্রত্যেক মাসে পাওয়া যায় সেই টাকা। APY Scheme এ ৫০০০ টাকা করে পেনশন পেতে প্রত্যেক মাসে ২১০ টাকা করে জমা দিতে হবে।

APY Scheme: ব্যাঙ্কে এই স্কিমে অ্যাকাউন্ট খোলা যায়

যে কোনও ভারতীয় এই স্কিমে বিনিয়োগ করে পেনশন পেতে পারে। তবে তা মিলবে ৬০ বছরের পর। এতে বিনিয়োগের বয়সসীমা নুন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর। পোস্ট অফিস কিংবা যে কোনও ব্যাঙ্কে এই স্কিমে অ্যাকাউন্ট খোলা যায়। তবে সেই অ্যাকাউন্টের সঙ্গে যাতে আধার লিঙ্ক থাকে সেই ব্যবস্থা করতে হবে। এছাড়াও আবেদনকারীর কাছে রেজিস্টার মোবাইল নম্বর থাকতে হবে।

APY Scheme: নিয়মে রদবদল

গত মাসে এই স্কিমে বেশ কিছু রদবদল করা হয়েছে। সরকারের তরফে এই রদবদল করা হয়েছে। নয়া এই নিয়ম অনুসারে যে মানুষ আয়কর প্রদান (Taxpayers) করে থাকে তাঁরা এই সুবিধা নিতে পারবেন না। গত ১লা অক্টোবর ২০২২ সাল থেকেই এই নিয়মে রদবদল করা হয়েছে। এই বিষয়ে আরও জানতে অটল পেনশন যোজনার সংশ্লিষ্ট ওয়েবসাইটে ক্লিক করতে পারেন। কিংবা এই লিঙ্কে- https://www.इंडिया.सरकार.भारत/ ক্লিক করতে পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+