Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এই দিওয়ালিতে নতুন যুদ্ধ, মুখোমুখি স্যামসাং ও অ্যাপল

দিওয়ালিকে পাখির চোখ করে ফের সম্মুখ সমরে নামার পরিকল্পনা নিয়েছে দুই স্মার্টফোন জায়ান্ট অ্যাপল ও স্যামসাং, দুটি সংস্থাই তাদের নতুন ফ্ল্যাগশিপ এদেশে দিওয়ালিতে লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে।

দিওয়ালিকে পাখির চোখ করে ফের সম্মুখ সমরে নামার পরিকল্পনা নিয়েছে দুই স্মার্টফোন জায়ান্ট অ্যাপল ও স্যামসাং। দুটি সংস্থাই তাদের নতুন ফ্ল্যাগশিপ এদেশে দিওয়ালিতে লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে। একদিকে থাকছে অ্যাপলের নয়া আইফোন ৮, অপরদিকে স্যামসাং নিয়ে আসছে তাদের গ্যালাক্সি নোট ৮।

এই দিওয়ালিতে নতুন যুদ্ধ, মুখোমুখি স্যামসাং ও অ্যাপল

আগামী ১২ সেপ্টেম্বরই সম্ভবত আমেরিকায় আইফোন ৮ লঞ্চ করতে চলেছে কিউপারটিনো জায়ান্ট অ্যাপল। এই ফোন নিয়ে উৎসাহের শেষ নেই আইফোন ব্যবহারকারীদের। কিন্তু ভারতের বাজারে এখুনি আসছে না আইফোন ৮। লেগে যেতে পারে আরও মাসখানেক। সেক্ষেত্রে দিওয়ালিতেই ভারতীয় বাজারে আইফোনের এই নয়া মডেল আনার পরিকল্পনা নিয়েছে সংস্থা। এই প্রথম আইফোনের ডিজাইন হতে চলেছে 'বেজেললেস' অর্থাৎ ফোনের সামনের দিকে প্রায় পুরোটাই স্ক্রিন। থাকবে না ওপরে না নিচে কোনও বাড়তি জায়গা। গত বছরই এই ডিজাইন প্রথম নিয়ে আসে স্যামসাং গ্যালাক্সি এস ৮। সেইসঙ্গে অ্যাপলের নতুন ওএস ভার্সান আইওএস ১১ নিয়েও উৎসাহ কম নেই।

এই দিওয়ালিতে নতুন যুদ্ধ, মুখোমুখি স্যামসাং ও অ্যাপল

এদিকে পিছিয়ে নেই প্রতিদ্বন্দ্বি স্যামসাংও। গত বছর দুই সংস্থার স্মার্টফোন লড়াই দেখেছিল গোটা বিশ্ব। আইফোন ৭ ও গ্যালাক্সি এস ৭। এ বলে আমাকে দ্যাখ, ও বলে আমাকে। এবারও লড়াইটা সেই জায়গাতেই পৌঁছতে চলেছে। এমনিতে আইফোনের লড়াই এবার কয়েকমাস আগে বাজারে আসা গ্যালাক্সি এস ৮-এর সঙ্গে। কিন্তু এরইমধ্যেই প্রায় একইসময়ে গ্যালাক্সি নোট ৮ বের করে লড়াইতে এক ধাপ এগিয়ে থাকার পরিকল্পনা নিয়েছে স্যামসাং। সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতেই নোট ৮ আনতে চলেছে স্যামসাং। তবে ভারতের বাজারে গ্যালাক্সি নোট ৭-এর ব্যাটারি নিয়ে সমস্যার নাকানিচোবানি খেতে হয়েছিল স্যামসাংকে। ফলে নোট ৮ নিয়ে ভারতীয়রা কতটা আগ্রহ দেখাবেন তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। সেকারণেই সামনে বছরের প্রথমদিকে আরেক ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস ৯ আনতে চলেছে স্যামসাং।

এই দিওয়ালিতে নতুন যুদ্ধ, মুখোমুখি স্যামসাং ও অ্যাপল

ভারতের স্মার্টফোনের বাজারে প্রিমিয়াম সেগমেন্ট বহু বছর ধরেই দখল করে বসে আছে অ্যাপল ও স্যামসাং। সোনি, এলজি, এইচটিসি-র মত বড় সংস্থাও হালে পানি পাচ্ছে না। ফলে এবারও দিওয়ালিতে অ্যাপল বনাম স্যামসাং লড়াই জমে উঠবে বলেই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+