মাত্র ৫ টাকায় ৪জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল, জিওকে টেক্কা দিতে রয়েছে আরও লোভনীয় অফার
রিলায়েন্স জিওকে টক্কর দিতে প্রতিযোগী মোবাইল অপারেটর সংস্থাগুলি কোমর বেঁধে নেমে পড়েছে। তার মধ্যে রয়েছে এয়ারটেলও।
রিলায়েন্স জিওকে টক্কর দিতে প্রতিযোগী মোবাইল অপারেটর সংস্থাগুলি কোমর বেঁধে নেমে পড়েছে। তার মধ্যে রয়েছে এয়ারটেলও। মাত্র ৫ টাকা থেকে শুরু করে ৮, ১৫, ৪০, ৩৪৯ ও ৩৯৯ টাকার নতুন প্ল্যান বাজারে এনেছে এয়ারটেল। তবে সব সার্কেলে একই প্ল্যান কাজ করবে না।

পাঁচ টাকায় ৪জিবি ৩জি/৪জি ডেটা দিচ্ছে এয়ারটেল। বৈধতা সাতদিনের।তবে আপনার সিমটি ৪জিতে আপগ্রেড করলে তবেই এই সুবিধা পাবেন। পাশাপাশি এটি একবারই রিচার্জ করা যাবে।


এরপরে রয়েছে ৮টাকার প্ল্যান। এতে এসটিডি ও লোকাল কল ৩০ পয়সা প্রতি মিনিটে করা যাবে। বৈধতা ৫৪ দিনের। এছাড়া রয়েছে ১৫ টাকার প্ল্য়ান। তাতে অন নেটওয়ার্ক লোকাল কল ১০ পয়সা প্রতি মিনিটে ফোন করা যাবে ২৭ দিনের জন্য।
৩০ টাকার রিচার্জ করলে ২৭ টাকার টকটাইম সঙ্গে আনলিমিটেড ভ্যালিডিটি। ৩৭ টাকার প্ল্যানের বৈধতা সাতদিনের। তবে এতে প্রতিদিন তিনটি করে লোকাল এয়ারটেল এসএমএস পাঠানো যাবে। ৪০ টাকার প্ল্যানে ৩৫ টাকার টকটাইম সঙ্গে আনলিমিটেড ভ্যালিডিটি। ৬০ টাকার প্ল্যানে ৫৮ টাকার টকটাইম সঙ্গে আনলিমিটেড ভ্যালিডিটি। ৯০ টাকার প্ল্যানে ৮৮ টাকার টকটাইম ও সঙ্গে আনলিমিটেড ভ্যালিডিটি।
১৯৮ টাকার প্ল্যানে লোকাল ও এসটিডি কল আনলিমিটেড ফ্রি, সঙ্গে ১ জিবি ডেটা ২৮ দিনের জন্য দেওয়া হচ্ছে। এছাড়া ২৯৫ টাকার রিচার্জে ৮৪দিনের বৈধতা সঙ্গে লোকাল ও এসটিডি কল আনলিমিটেড ফ্রি। এই দুটি রিচার্জ এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে করলে ১০ শতাংশ ক্যাশব্যাক পেয়ে যাবেন।
১৪৯ টাকার প্ল্যানে আনলিমিটেড এয়ারটেল টু এয়ারটেল কল ফ্রি সঙ্গে ২ জিবির ডেটা ২৮ দিনের জন্য। ১৯৯ টাকার প্ল্যানে আনলিমিটেড লোকাল কল ফ্রি সঙ্গে ১ জিবি ডেটা ২৮ দিনের জন্য।
সবশেষে রয়েছে ৩৪৯ টাকার রিচার্জ যেখানে ২৮ জিবি ডেটা রয়েছে ২৮ দিনের জন্য। এছাড়া লোকাল ও এসটিডি কল আনলিমিটেড ফ্রি তো রয়েইছে। পাশাপাশি ৩৯৯ টাকার প্ল্যানে লোকাল ও এসটিডি কল আনলিমিটেড ফ্রি কল, ২৮ দিন প্রতিদিন ১ জিবি করে ডেটা, রোমিং ফ্রি ও রোমিংয়ে আউটগোয়িং কল ফ্রির মতো সুবিধা রয়েছে।












Click it and Unblock the Notifications