Adani-Hindenburg: সুপ্রিম কোর্টে শুনানি স্থগিত! অপেক্ষায় সেবিও

Adani-Hindenburg: আদানি-হিন্ডেনবার্গ মামলার শুনানি স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। এর আগে গত ২৫ অগাস্ট সেবি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তাদের স্ট্যাটাস রিপোর্ট জমা দেয়। প্রথামিকভাবে সেবিবাকে ১৪ অগাস্টের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে বলেছিল। সেবির তরফে সুপ্রিম কোর্টে ১৫ দিন সময় বাড়ানোর আবেদনও করা হয়। তারপর তারা ২৫ অগাস্ট রিপোর্ট জমা দেয়।

সেবির জমা দেওয়া রিপোর্টের বিষয়বস্তু এখনও সামনে আসেনি। তবে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সেবি-র তদন্তের নথি ব্যাপক তদন্তের অগ্রগতির ওপরে আলোকপাত করবে। জানা যাচ্ছে, সেবির রিপোর্টে আদানির বিভিন্ন সংস্থার কার্যকলাপ সম্পর্কিত ২৪ টি তদন্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২৪ টির মধ্যে ২২ টির জন্য ইতিমধ্যেই সেবি তাদের সিদ্ধান্ত পৌঁছে গিয়েছে। যার চুড়ান্ত তদন্ত প্রতিবেদনও জারি করা হয়েছে।

Adani-Hindenburg

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযাসী, সেবি শীর্ষ আদালতকে জানিয়েছে, বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের পিছনে প্রকৃত মালিকদের পাঁচটি ট্যাক্স হেভেন থেকে তথ্যের জন্য অপেক্ষা করছে। অন্তর্বর্তী প্রতিবেদনের বিষয়ে পদক্ষেপের বিষয়টি বিদেশি নিয়ন্ত্রকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার ওপরে নির্ভরশীল।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেবির তদন্তের প্রাথমিক পর্যায়ে আদানিদের সঙ্গে সংযুক্ত ১৩ টি আন্তর্জাতিক সংস্থার ওপরে নজর দেওয়া হয়েছিল। ১৩ টি বিদেশি সংস্থাকে আদানি গ্রুপ পাবলিক শেয়ার হোল্ডার হিসেবে শ্রেণিবদ্ধ করে রেখেছে।

সেবি ইতিমধ্যেই বলেছে, এই সংস্থাগুলির মধ্যে অনেকগুলি ট্যাক্স হেভেনে অবস্থিত। সেই কারণে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার হোল্ডারদের অর্থনৈতিক স্বার্থ প্রতিষ্ঠা করা চ্যালেঞ্জের। সেবি আরও বলেছে, হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের আগে ও পরে আদানি গোষ্ঠীর স্টকগুলিতে লেনদেনের বিষয়ে সক্ষম কর্তৃপক্ষের একটি অন্তর্বর্তী প্রতিবেদন অনুমোদিত হয়েছে।

এই বছরের জানুয়ারির শেষের দিকে হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপকে স্টক ম্যানিপুলেশন, জালিয়াতি লেনদেন এবং অন্য আর্থিক অপকর্মের জন্য অভিযুক্ত করে। যদিও গৌতম আদানির নেতৃত্বাধীন সংস্থার তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়। সেবি এইসব অভিযোগেরই তদন্ত করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+