Adani-Indorama: থাইল্যান্ডের সংস্থার সঙ্গে যৌথ ব্যবসা শুরু আদানিদের, বড় বিনিয়োগের পরিকল্পনা
Adani-Indorama: আদানিদের এবার নয়া উদ্যোগ! থাইল্যান্ডের সংস্থা ইন্ডোরমা (Indorama Ventures Public Company Limited) র সঙ্গে ব্যবসা শুরু করতে চলেছে আদানি গোষ্ঠী (Adani Enterprises Limited)। পেট্রো-কেমিক্যাল এবং কেমিক্যাল ব্যবসায় বিদেশি এই সংস্থার সঙ্গে হাত নেলাচ্ছে তারা।
একেবারে সমান সমান শেয়ারে এই ব্যবসা শুরু করছে আদানি পেট্রো কেমিক্যাল লিমিটেড এবং ইন্ডোরমা (Indorama Ventures Public Company Limited)। সোমবার এই তথ্য জানানো হয়েছে আদানিদের তরফে।

আদানি এন্টারপ্রাইজের (Adani Enterprises Limited) তরফে বলা হয়েছে, ভেলোর পেট্রোক্যামিকাল লিমিটেড এবং ইন্ডোরমা (Indorama) রিসোর্স লিমিটেডের সঙ্গে জইথ ভাবে ভাবে ব্যবসা শুরু করে আদানি। তৈল শোধন, পেট্রো কেমিক্যাল এবং কেমিক্যাল ব্যাবসায় হাত ধরছে তারা। ব্যবসা শুরুতেই মহারাষ্ট্রে চালু হবে Purified Terephthalic Acid (PTA) প্রজেক্ট। প্রাথমিক ভাবে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করা হবে প্রকল্পের জন্যে।
সূত্রের খবর, ভবিষ্যতে মুন্দ্রাতেই একটা প্রজেক্ট শুরু করতে পারে যৌথ এই সংস্থা। উল্লেখ্য, ইন্ডোরমা (Indorama) ভেঞ্চারস পাবলিক কোম্পানি লিমিটেড থাইল্যান্ডের একটি সংস্থা। গোটা বিশ্বের সর্বাধিক পেট্রো কেমিক্যাল সংস্থাগুলির মধ্যে অন্যতম। অন্যদিকে আদানি এন্টারপ্রাইস লিমিটেডের দেশ-বিদেশে একাধিক ব্যবসা আছে। বর্তমানে বিমানবন্দর, ডেটা সেন্টার, প্রতিরক্ষা এবং মহাকাশ গবেষণা ক্ষেত্রে বিপুল পরিমানে বিনিয়োগ করছে গৌতম আদানির সংস্থা।
গত সপ্তাহে ২৫ বছরের পুরানো উইলমার ইন্টারন্যাশানালের (Wilmar International) সঙ্গে থাকা একটি চুক্তি থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করেছে আদানি গোষ্ঠী। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এটি ছিল ২০০ কোটি ডলারের চুক্তি। সংস্থার তরফে জানানো হয়েছে ওই টাকা তাঁদের মূল ব্যবসায় ব্যবহার করা হবে। উল্লেখ্য, ২০২১ সালে শুরু হয় আদানি পেট্রো কেমিক্যালের পথ চলা। এটি আদানি এন্টারপ্রাইজের মালিকানাধীন।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications