Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Farming Business Idea: সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,২০০ ফুট উঁচুতে স্ট্রবেরি চাষ বাংলায়! যুব সমাজকে দিশা দেখাচ্ছেন অলোক

Farming Business Idea: প্রত্যেক মানুষই চায় নিজের পায়ে দাঁড়াতে! কিন্তু কর্মসংস্থানের সুযোগ অনেকটাই কমছে। আর তাই রোজগার করতে বিভিন্ন ব্যবসা করছেন। জনপ্রিয় হচ্ছে বিভিন্ন ধরনের স্টার্টআপ। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,২০০ ফিট উঁচুতে স্ট্রবেরি চাষ করে সবাইকে চমকে দিয়েছেন অলোক প্রধান।

শুধু নিজে নয়, পাহাড়ের মানুষকে সনির্ভর হতে শেখাচ্ছেন তিনি। কীভাবে শুরু হল এই চাষ (Farming Business Idea)?

Strawberry Farming

  • Farming Business Idea: ছোট একটা গ্রাম! আর সেখানেই ঘটছে বিপ্লব

পাহাড়ে কোলে ছোট্ট একটি গ্রাম চিমনি। সমতলে গ্রীষ্মের দাবদাহ চোখ রাঙালেও এই গ্রামে সবসময় প্রকৃতি কুয়াশার চাদরে মনোরম পরিবেশে ঢেকে রেখেছে। বর্তমানে এই গ্রাম স্বনির্ভরতার দিশা দেখাচ্ছে পাহাড়বাসীকে। অত্যন্ত মনোরম আবহাওয়াতে কিভাবে স্ট্রবেরি চাষ (Strawberry Farming) করে পাহাড়েও সাধারণ মানুষ ভালো মুনাফা অর্জন (Farming Business Idea) করতে পারে তার উৎকৃষ্ট প্রমাণ যুবকের তৈরি চিমনি স্ট্রবেরি গার্ডেন । প্রায় দেড় একর জায়গা নিয়ে পাহাড়ের ভাজে ভাজে তৈরি হয়েছে স্ট্রবেরি গার্ডেন।

  • Farming Business Idea: পাইকারি বিক্রেতাদের নজরে

আর সেখান থেকে উৎপন্ন হওয়া স্ট্রবেরি দেশের অন্য রাজ্যের পাইকারি বিক্রেতাদের নজরে পড়েছে। অনেকেই সেখানে এসে স্ট্রবেরি নিয়ে যেতে চাইছেন দিল্লি থেকে মুম্বাই। এই স্ট্রবেরি গার্ডেনের (Strawberry Farming) স্রষ্টা যুবক চাষি অলোক প্রধান। প্রায় দু বছর আগে নিজের জমিতেই স্ট্রবেরি চাষের (Farming Business Idea) উদ্যোগ নেন। প্রথমটায় নানান ধরনের প্রতিকুলতার সঙ্গে লড়াই করতে হয় তাকে। পাহাড়ের ধস, বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি যেকোন সময়ে স্ট্রবেরি নষ্ট করে দিতে পারে জেনেও এই উদ্যোগ নেন যুবকের। কঠিন পরিস্থিতির দিকে হাঁটতে শুরু করেন। আর এই লড়াইয়ে পরিবারের লোকেরাও তাকে সঙ্গ দেন। তবে ধীরে ধীরে সমস্ত প্রতিকূলতা পার করে মেলে সাফল্য।

  • Farming Business Idea: গুণমান অত্যন্ত উন্নত

বর্তমানে এই স্ট্রবেরি গার্ডেন থেকে প্রতিবছর প্রায় দুই কুইন্টাল স্ট্রবেরি উৎপন্ন (Farming Business Idea) হচ্ছে। যার গুণমান অত্যন্ত উন্নত। যার ফলে সুমিষ্ট এই স্ট্রবেরি মুম্বই, দিল্লি থেকে পাইকারি ব্যবসায়ীরা এসে এই স্ট্রবেরি নিজেদের রাজ্যে নিয়ে যেতে চাইছেন। তবে,পাইকারি ব্যবসায়ী ও চাষীদের দাবি রাজ্য বা কেন্দ্র সরকার যদি পাহাড়ের স্ট্রবেরি চাষের (Strawberry Farming) ক্ষেত্রে সাহায্য করে,তবে পাহাড়বাসীরা অনেকে স্বনির্ভর হতে পারবেন। কাজের খোঁজে ঘরবাড়ি ছেড়ে দেশে বিদেশে চলে যাওয়ার প্রবণতা কমবে পাহাড়ের যুবকদের মধ্যে। পাশাপাশি সরকারের রাজস্ব বাড়বে।।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+