ভারতীয় অর্থনীতিতে GST-তে নয়া রেকর্ড! এপ্রিলে কর সংগ্রহ ১.৮৭ লাখ কোটি টাকা
GST অর্থাৎ Goods and Services Tax কালেকশনে নয়া রেকর্ড ভারতের। আজ সোমবার জিএসটি কালেকশনেরএকটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। যেখানে চলতি বছরের এপ্রিলে ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তা বেড়ে ১.৮৭ লাখ কোটি টাকাতে পৌঁছে গিয়েছে।
এটি কোনও এক মাসে সংগৃহীত সর্বোচ্চ জিএসটি সংগ্রহ বলেই জানাচ্ছেন বিশ্লেষকরা। ২০১৭ সালের জুলাই মাসে জিএসটি কালেকশন লাগু করা হয়েছিল। এরপর সবথেকে বেশি জিএসটি কালেকশন ছিল গত বছর এপ্রিল মাসে। আর তা ছিল 1.68 লাখ কোটি টাকা।

এবার জিএসটি কালেকশনের হিসাবে সেই রেকর্ডকেও ভেঙে দিয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে মোট GST সংগ্রহ গত বছরের এপ্রিল মাসের তুলনায় ১৯,৪৯৫ কোটি টাকা বেশি। কেন্দ্রের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে।
সেখানেই এই তথ্য দেওয়া হয়েছে। অর্থমন্ত্রক ২০২৩ সালের কর সংগ্রহের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। আর সেখানে গত মাস অর্থাৎ এপ্রিল মাসে মোট জিএসটি সংগ্রহ ছিল 1,87,035 কোটি টাকা ছিল বলে জানানো হয়েছে। এতে কেন্দ্রীয় জিএসটি ৩৮,৪৪০ কোটি টাকা এবং রাজ্য জিএসটি ৪৭ হাজার ৫১২ টাকা বলে জানানো হয়েছে।
অন্যদিকে ৮৯ হাজার ১৫৮ কোটি টাকার ইন্টিগ্রেটেড জিএসটি (IGST) ছাড়াও, ১২ হাজার ০২৫ কোটি টাকার সেসও অন্তর্ভুক্ত রয়েছে। পণ্য আমাদানিরুপর ৬০১ টাকার সেস রয়েছে বলে জানা গিয়েছে। অর্থমন্ত্রকের তথ্য অনুযায়ী, একদিনে এখনও পর্যন্ত সবথেকে বেশি জিএসটি কালেকশন এই বছরের ২০ এপ্রিল হয়েছিল। সেদিনেই ৯.৮ লাখ লেনদেন হয়েছে। এবং ৬৮ হাজার ২২৮ কোটি টাকার কালেকশন হয়।
GST revenue collection for April 2023 highest ever at Rs 1.87 lakh crore: Ministry of Finance
— ANI (@ANI) May 1, 2023
মন্ত্রক বলছে, ২০২৩ সালের এপ্রিল মাসে GST সংগ্রহ এক বছর আগের একই মাসের তুলনায় 12 শতাংশ বেশি। বলে রাখা প্রয়োজন, গত বছর অর্থবছর অর্থাৎ ২০২২-২৩ সালে মোট জিএসটি সংগ্রহ ১৮.১০ লাখ কোটি টাকা ছিল। যা গত অর্থবছরের তুলনায় ২২ শতাংশ বেশি ছিল বলে জানানো হয়েছে।

বলে রাখা প্রয়োজন, জিএসটি সংরহ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোদী সরকারের সংঘাত তুঙ্গে। রাজ্য থেকে জিএসটি কেটে নিয়ে গেলেও সরকারকে তার প্রাপ্য অর্থমন্ত্রক দিচ্ছে না বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। যদিও জিএসটির সম্পন্ন টাকা নির্দিষ্ট সময়েই সমস্ত রাজ্যকে মিটিয়ে দেওয়া হয় বলে ইতিমধ্যে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। আর সেই তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও আছে বলে জানানো হয়েছে।
-
কালবৈশাখীর আশঙ্কা, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়ার আপডেট জানুন -
লোকভবনে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি -
গঙ্গা এক্সপ্রেসওয়ে: ভারতের বৃহত্তম গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে যা অনুঘটক হয়ে আঞ্চলিক উন্নয়নকে তরান্বিত করছে -
মোদীর সরকারি অনুষ্ঠানে আমন্ত্রিত মমতা, প্রায় ১৯ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস -
ইরানের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাথমিক তদন্তে আমেরিকার দিকেই আঙুল -
দেশজুড়ে এলপিজি সরবরাহ স্থিতিশীল, সব ডিস্ট্রিবিউটরের কাছে স্টক মজুত, দাবি সরকারের -
এলপিজি সরবরাহ ব্যাহত! কুইক-কমার্স থেকে মুহূর্তে উধাও ইন্ডাকশন কুকটপ, কী অবস্থা বাজারের? -
লাইফটাইম অ্যাচিভমেন্ট পাচ্ছেন দ্রাবিড়, বিসিসিআইয়ের বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি শুভমানকে -
রাজ্যে বিধানসভা নির্বাচন হতে পারে ২ দফায়, খবর কমিশন সূত্রে -
ইরান সংঘাতে বিপুল ব্যয়, ছয় দিনেই আমেরিকার খরচ ১ লক্ষ কোটি টাকার বেশি -
এলপিজির কালোবাজারি রুখতে কঠোর অভিযান শুরু কলকাতা পুলিশের, চলছে নজরদারি -
জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে পদক্ষেপ! ইমপিচমেন্টের চিঠিতে ইতিমধ্যে সই ১৯৩ জন সাংসদের












Click it and Unblock the Notifications