জুলাই মাসে সূর্যের আশীর্বাদে অপার সুখ ও বিপুল অর্থ লাভ হবে এই রাশির জীবনে

জুলাই মাসে সূর্যের আশীর্বাদে অপার সুখ ও বিপুল অর্থ লাভ হবে এই রাশির জীবনে

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সূর্যকে সকল গ্রহদের অধিপতি হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। শুধুমাত্র তাই নয়, ভগবান সূর্য নারায়ণ হলেন একমাত্র প্রতক্ষ দেবতা। আর তাই মানব জীবনে তাঁর গুরুত্ব অপরিসীম। এবং সূর্যের গতিবিধি সরাসরি প্রভাব ফেলে থাকে সকল রাশির জাতক জাতিকাদের উপর। জ্যোতিষ মতে সূর্য প্রতি একমাস অন্তর নিজের জায়গা পরিবর্তন করে থাকেন। সেইমত জুলাই মাসেও অবস্থান পরিবর্তন করতে চলেছেন সূর্যদেব। আগামী ১৬ জুলাই, ২০২২ রাতে সূর্যদেব কর্কট রাশিতে প্রবেশ করবেন। সেই সঙ্গে সূর্য চন্দ্রের ঘরে যাচ্ছেন কারণ চন্দ্র কর্কট রাশির অধিপতি হিসেবে চিহ্নিত হন। বিভিন্ন রাশির উপর সূর্যের এই স্থান পরিবর্তন বিভিন্ন প্রভাব ফেলতে চলেছে। জেনে নেওয়া যাক কোন রাশির উপর জুলাই মাসের সূর্য গোচর কী ধরনের প্রভাব ফেলবে।

বৃষ রাশিতে সূর্য গোচর

বৃষ রাশিতে সূর্য গোচর

সূর্যদেবের অবস্থান পরিবর্তনে সংগটিত হবে সংক্রান্তি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই অবস্থান খুব শুভ হবে। সূর্যের এই অবস্থান বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আয় এবং উন্নতি বৃদ্ধির সুযোগ করে দেবে। এই সময় তাঁরা কর্মক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ পদে উন্নীত হতে পারেন। এবং কাজের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ পদ প্রাপ্তিতে মন আনন্দিত হবে এই রাশির জাতক জাতিকাদের এবং এই আনন্দ তিনি তার পরিবার এবং বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতেও সক্ষম হবেন।

চাকরি ও ব্যবসায়ে উন্নতি

চাকরি ও ব্যবসায়ে উন্নতি

এই রাশির যে সকল জাতক জাতিকারা চাকরি করছেন তাঁদের জন্য এই সময়টা খুব ভালো যেতে চলেছে। সেই সঙ্গে ব্যবসায়ীরাও এই সময়ে পর্যাপ্ত মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। ব্যবসা সংক্রান্ত আগের সমস্ত উদ্বেগ এই সময়ের মধ্যে দূর হয়ে যাবে এবং ভাল বিক্রয়ের কারণে এই ব্যক্তিরা আগের মাসের তুলনায় বেশি লাভের অবস্থানে থাকবেন। তরুণরাও তাঁদের লক্ষ্য অর্জন করবেন, এবং যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা সকলে এই সময় ভালো চাকরি পেতে পারেন।

 সমাজে সম্মান বৃদ্ধি

সমাজে সম্মান বৃদ্ধি

সমাজ এবং পরিচিত মানুষদের কাছ থেকে এই সময় সম্মান পাবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের সন্তান ভালো প্রতিষ্ঠানে নিয়োগ পেতে পারেন বা যেখানে কাজ করেন সেখানে সে কিছু গুরুত্বপূর্ণ অর্জন পেতে পারেন যা সম্মান বৃদ্ধি করবে। কথিত আছে একজন বাবা বা মা তখনই প্রকৃত সুখ পান যখন তাঁর সন্তান ভালো কোনও কাজ করে। বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ হবে যেখানে অনেক পুরানো বন্ধুদের সঙ্গে দেখা করবেন এবং ভালো সময় কাটাবেন।

 রোগ থেকে মুক্তি

রোগ থেকে মুক্তি

এই রাশির জাতক জাতিকারা যারা বিভিন্ন রোগে ভুগছেন, তাঁরা অনেকটা স্বস্তি পাবেন, অর্থাৎ রোগ থেকে মুক্তি পাবেন। এই সময় সুখ-শান্তি বৃদ্ধি পাবে। এর পাশাপাশি রাজ্যের উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের সঙ্গেও বৈঠক হবে, যা ভবিষ্যতের জন্য ভালো কাজে আসতে পারে।

শত্রু দমন

শত্রু দমন

এই সময় শত্রু বা প্রতিপক্ষকে দমিয়ে রাখা সম্ভব হবে। যদি কারও সঙ্গে কোনও ধরনের মামলা-মোকদ্দমা হয়, তবে তার ফল পক্ষেই আসবে, যার ফলে সমাজে প্রতিপত্তি বাড়বে পাশাপাশি অর্থ পাবেন। বকেয়া বন্ধ করার জন্য অফিসে যদি বিবাদ চলে তাহলে তার সিদ্ধান্ত পক্ষে আসবে। এই সময়ে বিভিন্ন ক্ষেত্রে অর্থ পাবেন। সার্বিক ভাবে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের এই পরিবর্তন খুবই শুভ হতে চলেছে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+