ভাইয়ের মঙ্গল কামনায় ভাইফোঁটায় মানুন এই বিশেষ টিপসগুলি
হিন্দুধর্মে ভাইফোঁটার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাইফোঁটা। চলতি বছর দীপাবলির দু’দিন পরেই পালিত হবে ভাইফোঁটা অর্থাৎ চলতি বছর নভেম্বর মাসের ৩ তারিখ পালিত হবে ভাইফোঁটা।
ভাইফোঁটা হল ভাইবোনের মধ্যে ভালোবাসা ও পবিত্র বন্ধনের প্রতীক। এদিনে ভাইদের কপালে মঙ্গলের তিলক পরিয়ে তাদের সুস্বাদু রান্না করে খাইয়ে, উপহার দিয়ে বোন বা দিদিরা কিন্তু ভাইফোঁটা পালন করবেন।

- কী কী নামে পরিচিত
এই ভাইফোঁটা ভাই দ্বিতীয়া, ভাতৃ দ্বিতীয়া, ভাই দুজ নামে পরিচিত। এই ভাইফোঁটা এই জিনিসগুলি দিয়েই কিন্তু ভাইয়ের কপালে তিলক পরাবেন। এতে আপনার ভাইয়ের শরীর সুস্থ থাকবে। তিনি ভালো থাকতে পারবেন। এতে আপনাদের সম্পর্কও ভালো থাকবে।
- কী কী মঙ্গলের তিলক পড়াবেন
ভাইফোঁটায় ভাইকে যখন মঙ্গলের তিলক পরাবেন অবশ্যই জাফরান, হলুদ, চন্দন দিয়ে পরাবেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভাইফোঁটার সময় ভাইয়ের ভাইকে সুস্থ রাখতে অবশ্যই মানুন এই টিপসগুলি।
- কোন দিকে মুখ করে বসবেন ভাইরা
এই ভাইফোঁটা দিন ভাইয়ের কপালে তিলক পরাবার সময় অবশ্যই ভাইয়ের মুখ যেন উত্তর বা উত্তর পশ্চিম দিকে থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন। বোন বা দিদিরা উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসবেন।
- কোথায় বসিয়ে ভাইকে ফোঁটা দেবেন
দাদাকে তিলক পরানোর সময় ভাইকে কাঠের চৌকি বসিয়ে তিলক পরাবেন। চেয়ার বা দাঁড়িয়ে কখনোই ভাইকে মঙ্গলের ফোঁটা দেবেন না। এটি কিন্তু খুব অশুভ বলে মনে করা হয়।
- দাদার মঙ্গল কামনায় মানুন এই টিপসগুলি
- ভাইফোঁটার সময় আপনি ভাইয়ের কব্জিতে যখন মঙ্গলের সুতো বাঁধবেন, তখন কিন্তু অবশ্যই সেই সুতো ঠাকুরের পায়ে ছুঁয়ে তবেই পরাবেন।
- ভাইকে মঙ্গলের তিলক কিন্তু শুভ সময় পড়াবেন। যেকোনও সময় কিন্তু মঙ্গলের তিলক পড়াবেন না।
- ভাইকে ভাইফোঁটা দিয়ে মিষ্টি খাইয়ে তবেই ভাইয়ের থেকে উপহার নেবেন। তার আগে নেওয়া কিন্তু একদমই ভালো নয়।
- বিশেষ দিনে ভাই বা বোন দুজনেরই কিন্তু মাছ, মাংস খাওয়া এড়িয়ে চলা উচিত। এদিন নিরামিষ খাওয়া খুব ভালো।
- এদিন ভাইবোন কেউ কাউকে মিথ্যা কথা বলবেন না। ঝগড়া অশান্তি করবেন না। কারণ এটি ভাইবোনেদের বন্ধনের একটি পবিত্র উৎসব।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications