যে সব মহিলাদের শরীরে রয়েছে এইসব চিহ্ন, সুখ–সমৃদ্ধি, ধন–ঐশ্বর্যের দিক থেকে তাঁরা খুব ভাগ্যশালী
যে সব মহিলাদের শরীরে রয়েছে এইসব চিহ্ন, সুখ–সমৃদ্ধি, ধন–ঐশ্বর্যের দিক থেকে তাঁরা খুব ভাগ্যশালী,
কিছু কিছু মানুষের ওপর লক্ষ্মীদেবীর বিশেষ কৃপা থাকে আর তার স্পষ্ট ইঙ্গিত হল তাঁদের কুণ্ডলীর গ্রহ থেকে শুরু করে হাতের রেখা আর শরীরে থাকা তিল, চিহ্ন সবকিছুর সঙ্গে তা মিলে যায়। মেয়ে বা মহিলাদের শরীরে থাকা সেই সব ইঙ্গিতগুলিকে চলুন দেখে নেওয়া যাক যা তাঁদের সৌভাগ্যশালী হওয়ার সঙ্কেত দেয়। সমুদ্র শাস্ত্র অনুযায়ী এই মহিলারা যেখানেই থাকেন ওখানে প্রচুর ধন–সম্পত্তি আসে।

চওড়া কপাল যাঁদের
যে সব মহিলাদের কপাল চওড়া হয় তাঁরা জ্যোতিষ ও সমুদ্র শাস্ত্র অনুযায়ী খুব ভাগ্যশালী হন। এই মেয়েরা যে বাড়িতে যান সেখানে প্রচুর ধন-সম্পত্তি ও সুখ-শান্তি নিয়ে আসেন।

তিলের মাহাত্ম্য
শরীরের আলাদা আলাদা জায়গায় তিল থাকার ভিন্ন ভিন্ন অর্থ হয়। যে সব মহিলাদের ডান দিকের তুলনায় বাম দিকে বেশি তিল থাকে তাঁদের ভাগ্যশালী বলে মনে করা হয়।

পায়ের তালু
পায়ের তালু যদি শঙ্খ, কমল বা চক্রের আকারে হয় তবে তা খুবই শুভ বলে মনে করা হয়। এইসব মহিলারা নিজেরা খুব বড় পদে পৌঁছান, এছাড়াও পুরো পরিবারের জন্য তিনি সৌভাগ্য নিয়ে আসেন। এছাড়া যে সব মহিলাদের পায়ের আঙুল চওড়া, গোল ও লালিত্য থাকে তাঁরা জীবনের সব সুখ ভোগ করেন।

হাতের লম্বা আঙুল
হাতে যাঁদের লম্বা আঙুল থাকে তাঁরা তাঁদের স্বামীর জন্য খুব ভাগ্যশালা হন। ওইসব মহিলাদের স্বামীরা চাকরিতে-ব্যবসায় খুব উন্নতি করেন।

গলা লম্বা
যে সব মহিলাদের গলা লম্বা হয় তাঁরা সুখ-সমৃদ্ধির ক্ষেত্রে ভাগ্যশালী হন এবং তাঁদের স্বামীরাও খুব অর্থ উপার্জন করেন।












Click it and Unblock the Notifications