কোন রাশির সঙ্গে প্রেম জীবন কেমন যাবে, জেনে কার ভাগ্যে কী রয়েছে, কী বলছে জ্যোতিষ

জানেন কি ছেলে অথবা মেয়েটি কোন রাশির হলে প্রেমের গাড়ি তরতরিয়ে এগোতে থাকবে? জেনে নিন এই নিয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্র।

ছোট বয়স থেকেই কেউ কেউ প্রেমে পড়েন। কেউ আবার প্রেমে পড়েন পরিণত বয়সে। আবার প্রৌঢ়ত্বে পৌঁছে বা বৃদ্ধ বয়সে প্রেমে পড়েছেন এমন উদাহরণও রয়েছে ভুরি ভুরি। আসল ঘটনা হল অপর লিঙ্গের প্রতি প্রেমে পড়া এক সহজাত অবস্থা। তবে কোন মেয়ে বা ছেলের প্রেমে তো পড়বেন তবে জানেন কি সেই ছেলে অথবা মেয়েটি কোন রাশির হলে প্রেমের গাড়ি তরতরিয়ে এগোতে থাকবে? জেনে নিন এই নিয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্র।

মেষ

মেষ

মেষ রাশির জাতক-জাতিকাদের প্রেমজীবন সুখের হয়। সাধারণত ধনু, কুম্ভ, সিংহ ও মিথুন রাশির সঙ্গে মেষ রাশির ভালো সম্পর্ক তৈরি হয়। তুলা রাশির সঙ্গে রঙীন প্রেমজীবন হতে পারে মেষ রাশির।

বৃষ

বৃষ

বৃষ রাশির সঙ্গে সবচেয়ে ভালো প্রেম হতে পারে কন্যা রাশির। মকর রাশির সঙ্গী ও সঙ্গিনীও পারফেক্ট হতে পারে। প্রকৃত প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে মীন রাশির সঙ্গে।

মিথুন

মিথুন

মিথুন রাশির জাতক-জাতিকাদের সহজেই প্রেম হতে পারে ধনু, কুম্ভ ও সিংহ রাশির সঙ্গে। মেষ রাশির প্রেমিক-প্রেমিকার সঙ্গে প্রেম জমে যেতে পারে সহজেই।

কর্কট

কর্কট

কর্কট রাশির ভালো পার্টনার হতে পারে মীন। বৃষ রাশির সঙ্গে প্রেমও জমে ক্ষীর হয়ে যেতে পারে। এমনকী কন্যা রাশির সঙ্গে সম্পর্ক তৈরিতেও অসুবিধা হবে না।

সিংহ

সিংহ

মেষ ও ধনু রাশির সঙ্গে সিংহ রাশির মেলে ভালো। তুলা ও মিথুন রাশির জাতক-জাতিকারাও সহজেই সিংহের সঙ্গে মানিয়ে নিতে পারে। বাকী রাশিগুলির সঙ্গে সিংহ রাশির খুব বেশি মিল না হওয়ার সম্ভাবনাই বেশি।

কন্যা

কন্যা

মকর, কর্কট ও বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের সঙ্গে সবচেয়ে ভালো প্রেম-ভালোবাসার সম্পর্ক তৈরি হতে পারে কন্যা রাশির। মিথুন, মীন রাশির সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো হয় না।

তুলা

তুলা

তুলা রাশির সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক হতে পারে মিথুন রাশির। দুই রাশির জাতক-জাতিকাদের প্রেম হলে তা অত্যন্ত সহজ সম্পর্ক হয়। এছাড়া কুম্ভ ও সিংহ রাশির সঙ্গেও তুলা রাশির ভালো মিল হতে পারে।

বৃশ্চিক

বৃশ্চিক

বৃষ রাশির প্রেমের সম্পর্ক ভালো হতে পারে কর্কট ও মীন রাশির সঙ্গে। মীন রাশির সঙ্গেও বৃশ্চিকের ভালো মিল হতে পারে। এছাড়া কন্যা ও মকর রাশির সঙ্গেও বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে।

ধনু

ধনু

এই রাশির জাতক-জাতিকারা মেষ ও সিংহ রাশির সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে পারে। একবার সম্পর্ক তৈরি হলে তা সহজে ভাঙে না। এছাড়া তুলা রাশির সঙ্গে ধনু রাশির সম্পর্ক তৈরি হলে তা অত্যন্ত শুভ হয়।

মকর

মকর

এই রাশির সবচেয়ে পারফেক্ট ম্যাচ হল কন্যা রাশি। বৃষের সঙ্গেও মকরের দৃঢ় সম্পর্ক হয়ে থাকে। এমনকী বৃশ্চিক ও মীন রাশির জাতক-জাতিকারাও মকরের সঙ্গে ভালোই মানিয়ে নিয়ে প্রেম-ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে পারে।

কুম্ভ

কুম্ভ

কুম্ভ রাশির সঙ্গে মিথুন রাশির প্রেমযোগ শুভ। এই রাশির জাতক-জাতিকা মিললে সেই সম্পর্ক ভালো ও সহজ হয়। এছাড়া ধনু রাশির সঙ্গেও কুম্ভ রাশির ভালো সম্পর্ক তৈরি হতে পারে। বৃষ ও বৃশ্চিক রাশির সঙ্গে মিলে গেলে কুম্ভের খুব একটা ভালো হবে না।

 মীন

মীন

মীন রাশির সবচেয়ে ভালো পার্টনার হতে পারে বৃশ্চিক ও কর্কট রাশি। এছাড়া মকর রাশির সঙ্গে মীন রাশির সম্পর্কও ভালো উদাহরণ তৈরি করতে পারে। পাশাপাশি মিথুন ও ধনু রাশির সঙ্গে প্রেমের সম্পর্ক বেশিদিন টেঁকসই হয় না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+