কোনদিকে ঘট পাতবেন, কি কি নিয়ম পালন করবেন নবরাত্রিতে দেখে নিন এক নজরে

কোনদিকে ঘট পাতবেন, কি কি নিয়ম পালন করবেন নবরাত্রিতে দেখে নিন এক নজরে

দুর্গাপুজো শুরু হতে এখনও বেশ কয়েকদিন দেরি থাকলেও নবরাত্রি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আশ্বিনের এই নবরাত্রির মাহাত্ম্য অনেক গুরুত্বপূর্ণ। ন’‌দিন ধরে চলা এই নবরাত্রিতে মা দুর্গার ন’‌টি রুপের পুজো করা হয়। দেশের বিভিন্ন রাজ্য ও বিশেষ করে উত্তর ভারতের রাজ্যগুলিতে এই নবরাত্রির বিশেষ তাৎপর্য রয়েছে। ভক্তি সহকারে এই নবরাত্রিপ ব্রত ও পুজো পালন করলে মা দুর্গা ভক্তের প্রতি প্রসন্ন হন এবং মনের সব ইচ্ছা পূরণ করেন। নবরাত্রির প্রত্যেক দিনের মাহাত্ম্য আলাদা আলাদা এবং প্রথমদিন ঘট স্থাপনা করে নবদুর্গার পুজো শুরু করা হয়। তবে জানেন কি বাস্তু শাস্ত্র অনুযায়ী নবরাত্রিতে ঠিক কোনদিকে কলস স্থাপন করতে হয়?‌ এবার তাহলে জেনে নিন।

কোনদিকে ঘট প্রতিষ্ঠা করবেন

কোনদিকে ঘট প্রতিষ্ঠা করবেন

উত্তর-পূর্ব দিককে দেবতাদের দিক হিসাবে বিবেচনা করা হয়, তাই এই দিকে মায়ের মূর্তি এবং ঘট প্রতিষ্ঠা করা শুভ। এছাড়াও মায়ের প্রতিমা স্থাপনের জন্য চন্দন কাঠের তৈরি পাট সবচেয়ে ভালো।

ঘট স্থাপনের কাছে শৌচালয় নয়

ঘট স্থাপনের কাছে শৌচালয় নয়

শাস্ত্রে চন্দনকে শুভ ও ইতিবাচক শক্তির কেন্দ্র বলে মনে করা হয়। এটি বিভিন্ন ধরণের বাস্তু ত্রুটিগুলি ধ্বংস করে, তবে মনে রাখবেন যে ঘট স্থাপনের কাছে শৌচালয় হওয়া উচিত নয়। যারা নবরাত্রির সময় তাঁদের বাড়ির ছাদে পতাকা স্থাপন করেন, তাদের উচিত উত্তর-পশ্চিম দিক বেছে নেওয়া।

বাড়ি ফাঁকা রাখতে নেই

বাড়ি ফাঁকা রাখতে নেই

এই নয় দিন বাড়িতে যদি আপনি ঘট পাতেন কিংবা বিশেষ পুজোর আয়োজন করেন, তাহলে কোনও মতেই বাড়ি ফাঁকা রাখবেন না।

নখ–চুল কাটা নয়

নখ–চুল কাটা নয়

নবরাত্রি চলাকালীন ভুলেও নখ, চুল, দাড়ি -গোঁফ কাটবেন না। তবে অনেকে ছোট বাচ্চাদের এই সময় মাথা নেড়া করা হয়। যা শাস্ত্রে শুভ বলে বিবেচিত।

কালো রঙের পোশাক পরবেন না

কালো রঙের পোশাক পরবেন না

যারা নবরাত্রির বিশেষ ব্রত পালন করবেন, তাঁরা এই কয়েকদিন কালো রঙের কোনও জামাকাপড় পরবেন না। শুধু তাই না, এই নয় দিন অপরিষ্কার জমাকাপড় পরাও অশুভ।

এই খাবারগুলি খাবেন না

এই খাবারগুলি খাবেন না

নবরাত্রি চলাকালীন শস্য, নুন খাবেন না। ফল, ময়দার তৈরি খাবার, বাদাম, সন্ধক লবণ ইত্যাদি খাওয়া যায়।

চামড়ার বেল্ট–জুতো ব্যবহার নয়

চামড়ার বেল্ট–জুতো ব্যবহার নয়

যদি আপনি দুর্গা চল্লিশা, মন্ত্র বা সপ্তশতী পাঠ করেন, সেক্ষেত্রে সেই সময় কোনও কথা বলবেন না কারও সঙ্গে। না হলে নেগেটিভ এনার্জি গৃহে প্রবেশ করে। শুধু তাই না, উপবাস চলাকালীন চামড়ার বেল্ট, জুতো, ব্যাগ ব্যাবহার করবেন না।

প্রতীকী ছবি

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+