বাস্তু অনুযায়ী পর্দা লাগান বাড়িতে, সুখ–সমৃদ্ধি পাবেন খুব শীঘ্র, বজায় থাকবে শান্তি
আগেকার দিনে বাড়িতে ঘরের দরজা-জানলায় পর্দার পরিবর্তে চিকের ব্যবহার হত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলে গিয়েছে। বর্তমানে বাড়ি-ঘরকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে দেওয়ালে আলাদা রকমের রঙ হয়। ঘরের রঙ অনুযায়ী লাগানো হয় পর্দা। ঘরের ডেকরেশন যদি বাস্তুর নিয়ম মাথায় রেখে করা হয় তবে বাড়ির সদস্যদের ভাগ্যোদয় হতে পারে। বাড়ির খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হল পর্দা। বাস্তু মতে, যদি ঘরে পর্দা লাগানো হয়ে থাকে, তাহলে সেগুলি আপনার ভাগ্যকে উজ্জ্বল করতে পারে। আসুন জেনে নেওয়া যাক কোন রঙের পর্দা ঘরে শুভ ফল দেয়।

শিশুদের ঘর
শাস্ত্র মতে সবুজ ও নীল রঙকে শান্তি ও স্বাস্থ্যের প্রতীক বলে মনে করা হয়। তাই শিশুদের ঘরে হালকা নীল বা সবুজ রঙের পর্দা লাগাতে হবে। এর ফলে তাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং তাদের মনও পড়াশোনায় বসবে।

শোওয়ার ঘর
বাস্তু অনুসারে, শোওয়ার ঘরে কমলা, গোলাপি বা নীল রঙের পর্দা লাগানো উচিত। এতে স্বামী-স্ত্রীর সম্পর্ক আরও জোরালো হবে। নীল রঙের প্রভাবে ধৈর্যের বিকাশও হয়। এখানে আপনি গোলাপি রঙের পর্দাও লাগাতে পারেন, এটা মানসিক শান্তি ও সম্পর্কে মধুরতা এনে দেবে।

ডাইনিং হল
ঘরের ডাইনিং স্পেসের জানালা ও দরজায় হালকা বা বাদামী পর্দা লাগাতে হবে। এই ধরনের রঙ আগ্নেয় কোণে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। নীল পর্দা সমৃদ্ধি এবং আরাম আনে বলে মনে করা হয়, তাই সেগুলি এখানেও লাগানো যেতে পারে।

পুজোর ঘর
হলুদ রঙ জ্ঞান, তপস্যা এবং আধ্যাত্মিকতার প্রতীক। তাই পুজোর বাড়িতে এটি ব্যবহার করা শুভ। ঘরের মন্দিরেও বসানো যেতে পারে হালকা কমলা রঙের পর্দা। এই দুটি রঙ বিশুদ্ধতার প্রতীক হিসেবে বিবেচিত হয়।

দিশা অনুসারে পর্দা লাগান
দক্ষিণ দিকে জানালা বা দরজা থাকলে এখানে লাল, গাঢ় সবুজ রঙ ব্যবহার করা যেতে পারে। বাড়ির পূর্ব দিকে সবুজ পর্দা লাগানো ভালো বলে মনে করা হয়। সবুজ রঙ বৃদ্ধি এবং ইতিবাচক শক্তির প্রতীক। এই রঙ শরীরের স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে এবং আমাদের মন ও মস্তিষ্ককে শক্তি জোগায়।
(এই সকল তথ্য সম্পূর্ণ বাস্তুশাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications