সৌভাগ্য ফেরাতে সাহায্য করবে 'ঘড়ি'! ঘরের কোথায় রাখা উচিত একে,জানাচ্ছে বাস্তুশাস্ত্র

অনেকেই মনে করেন , ফেং শুই আর বাস্তুশাস্ত্রের মধ্যে অতি সূঙ্ম ব্যবধান ছাড়া আর কিছুই নেই। তবে বাস্তুশাস্ত্রের নেপথ্যে রয়েছে একটি যুক্তিবোধের বিজ্ঞান।

অনেকেই মনে করেন , ফেং শুই আর বাস্তুশাস্ত্রের মধ্যে অতি সূক্ষ্ম ব্যবধান ছাড়া আর কিছুই নেই। তবে বাস্তুশাস্ত্রের নেপথ্যে রয়েছে একটি যুক্তিবোধের বিজ্ঞান। এই যুক্তিবিজ্ঞান দিয়ে অনেক সমস্যাকে সমাধান করা যায় বলে দাবি বাস্তুশাস্ত্রবিদদের।

বাস্তুশাস্ত্র মতে বাড়ির দেওয়ালে কোন দিকে কোথায় ঘড়ি রয়েছে,তার ওপর নির্ভর করছে গৃহস্থের সুখ সমৃদ্ধি। একনজরে দেখে নেওয়া যাক, ঘরের কোথায় কোনদিকে দেওয়াল ঘড়ি রাখলে তা সুখকর ফল দেয়।

কোথায় রাখা যাবে না

কোথায় রাখা যাবে না

বাড়ির দক্ষিণের দেওয়ালে ঘড়ি রাখলে তা সম্পূর্ণ নেতিবাচক ফল দেয়। সেখানে যদি ঘড়ি রাখা থাকে , তাহলে গৃহস্থে সুখ সহজে আসেনা।

পশ্চিমের দেওয়াল

পশ্চিমের দেওয়াল

বাড়ির পশ্চিমদিকের দেওয়ালে বা উত্তর দিকের দেওয়ালে একটি ঘড়িতে রাখা ভাল।এর ফলে গৃহস্থে ইতিবাচক ভাবনা চিন্তা দেখা দেয় সদস্যদের মধ্যে।

পেন্ডুলাম ঘড়ি

পেন্ডুলাম ঘড়ি

বাস্তুশাস্ত্র বলছে পেন্ডুলাম ঘড়ি যদি বাড়িতে রাখা যায়, তাহলে তা বেশ ভালো ফল দেয়। এতে গৃহস্থে যেমন ইতিবাচক বাতাবরণ তৈরি হয়, তেমনই পরিবেশ পরিস্থিতিও শান্তিপূর্ণ থাকে।

দরজায় মাথায় ঘড়ি

দরজায় মাথায় ঘড়ি

দরজার মাথায় ঘড়ি রাখা এক্কেবারেই ভাল নয়। আর গৃহের সদর দরজায় মাথায় তো একদমই রাখা উচিত নয় ঘড়ি। এমনই মত বাস্তুশাস্ত্রকারদের।

সুখী দাম্পত্যের জন্য

সুখী দাম্পত্যের জন্য

সুখী দাম্পত্যের জন্য় বেডরুমে বিছানার কাছে কখনওই ঘড়ি রাখা উচিত নয়। এমনই মত বাস্তুশাস্ত্রবিদদের। এতে দাম্পত্যে বিশ্বাসযোগ্যতা বাড়ে।

ঘড়ি বিকল হলে

ঘড়ি বিকল হলে

যগি কোনও ওয়াল ক্লক বিকল হয়, তাহলে তা দ্রুত ঠিক করানো উচিত। কারণ বাস্তুশাস্ত্র বলছে, বিকল ঘড়ি ঘরের পক্ষে অশুভ। গৃহস্থে এর খারাপ প্রভাব পড়ে।

বেডরুমে ঘড়ি কোথায় থাকবে ?

বেডরুমে ঘড়ি কোথায় থাকবে ?

বেডরুমে ঘড়ি পূর্ব দিকের মুখ করে রাখা ভাল। তাতে সুখ সমৃদ্ধি বাড়ে। যদি পূর্ব দিকে রাখার জায়গা না থাকে, তাহলে উত্তর দিকের দেওয়ালে ঘড়ি থাকা ভালো, বে দাবি বাস্তুশাস্ত্রবিদদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+