এই জিনিসগুলো দেখলে আপনি বুঝবেন, মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ আপনার ওপর রয়েছে

এই জিনিসগুলো দেখলে আপনি বুঝবেন, মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ আপনার ওপর রয়েছে

সম্পদের দেবতা হিসেবে আমরা মা লক্ষ্মীকে মনে করি। আর ভক্তরা তাকে নিয়ম করে প্রতিদিন পুজো করে থাকেন। এতে মা লক্ষ্মী খুব খুশি হন। মা লক্ষ্মীর আশীর্বাদ যে মানুষের ওপর থাকে, তারা জীবনে কখনো অসুবিধার সম্মুখীন হতে হয় না। বিশ্বাস করা হয় মা লক্ষ্মীর কৃপায় ধনী হওয়া যায়। বিশ্বাস করা হয় মা লক্ষ্মীর কৃপা ছাড়া সংসারে সুখ শান্তি বিরাজ করে না। বলা হয় যে বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে উঠতে দেখা যায়, সেখানে মা লক্ষ্মী বিরাজ করেন। জেনে নিন সেই লক্ষণ গুলি কি কি?

এমনটা বিশ্বাস করা হয় যে হঠাৎ কালো পিঁপড়া যদি ঘরে ঝাঁক বেঁধে কিছু খেতে শুরু করে, তবে তা দেবী লক্ষ্মীর আগমনের লক্ষণ বলে মনে করা হয়।

কালো পিঁপড়ের ঝাক

কালো পিঁপড়ের ঝাক

বিশ্বাস করা হয় যদি আচমকাই বাড়িতে কালো পিঁপড়ে ঝাকে ঝাকে ঢোকে, আর তাদের যদি আপনারা কিছু খেতে দিয়ে থাকেন তাহলে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ আপনারা পেয়ে যাবেন। কারণ এতে মা লক্ষ্মী খুব খুশি হন।

পাখির বাসা

পাখির বাসা

অনেক সময় বাড়ির আনাচে-কানাচে বা ছাদের ঘরে পাখির বাসা দেখা যায়। বাড়িতে পাখির বাসা তৈরি করা একটি বিশেষ শুভ লক্ষণ বলে মনে করা হয়। এতে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটে।

 টিকটিকি দেখা

টিকটিকি দেখা

জ্যোতিষশাস্ত্র মতে বিশ্বাস করা হয় যদি বাড়িতে একসঙ্গে তিনটি টিকটিকি দেখা যায়, তাহলে সেটা মা লক্ষ্মীর আগমন। পরিবারের পক্ষে শুভ বলে মনে করা হয়।

তুলসী গাছের চারপাশে টিকটিকি দেখা

তুলসী গাছের চারপাশে টিকটিকি দেখা

জ্যোতিষ শাস্ত্র অনুসারে দীপাবলীর দিনে তুলসী গাছের চারপাশে তিনটি টিকটিকি দেখা দেওয়া বিশেষ শুভ বলে মনে করা হয়। কারণ তুলসী গাছের চারপাশে অনেক টিকটিকি দেখা যাওয়া কিন্তু বিপরীত লক্ষণ।

 চুলকানি

চুলকানি

বিশ্বাস করা হয় ডান হাতে যদি কারোর চুলকানি থাকে, সেটা যদিও সে সব সময় চুলকায়, সেটি খুব ভালো লক্ষণ।

 স্বপ্ন

স্বপ্ন

মনে করা হয় ঘুমানোর সময় কোন ব্যক্তি যদি স্বপ্নে ঝাড়ু, পেঁচা, সাপ টিকটিকি, গোলাপ ইত্যাদি দেখেন তাহলে তার ধন সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মা লক্ষ্মী ভীষণ খুশি হন এতে।

শঙ্খের আওয়াজ

শঙ্খের আওয়াজ

সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আপনি যদি শঙ্খের আওয়াজ শুনতে পান। সেটি আপনার জীবনে খুব শুভ।

 আখ

আখ

যদি আপনি কোন শুভ কাজে বাইরে যাচ্ছেন সেই সময় রাস্তায় আপনি আখ দেখতে পান সেটি আপনার জীবনে বিশেষ শুভ লক্ষণ বলে মনে করা।

ঝাড়ু দেওয়া

ঝাড়ু দেওয়া

আপনি বাড়ি থেকে বেরোবার সময় কাউকে ঝাড়ু দিতে দেখেন বা দেখেন কোন বড়দের ঝগড়ার সমাধান হচ্ছে তাহলে খুব শীঘ্রই আপনি ধনী হতে চলেছেন। এতে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকে।

কুকুরকে খাবার খাওয়ানো

কুকুরকে খাবার খাওয়ানো

ঘর থেকে বের হওয়ার আগে যদি কুকুরকে মুখের রুটি বা কোন নিরামিষ জিনিস খেতে দেখেন, তাহলে আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+