এ বছর চৈত্র নবরাত্রি কবে? জেনে নিন বাড়িতে ঘট স্থাপন ও পুজোর শুভ মুহূর্ত
এ বছর চৈত্র নবরাত্রি কবে? জেনে নিন বাড়িতে ঘট স্থাপন ও পুজোর শুভ মুহূর্ত
হিন্দু ধর্মে নবরাত্রির বিশেষ মাহাত্ম্য রয়েছে। নবরাত্রিতে মা দুর্গার ন’টি রূপের পুজো করা হয়। বছরে চারবার এই নবরাত্রি পালন করা হয়। যার মধ্যে চৈত্র ও শারদীয়ার নবরাত্রির বিশেষ মাহাত্ম্য রয়েছে। মা দুর্গার আশীর্বাদ পেতে এবং তাঁকে খুশি করার জন্য নবরাত্রিতে পুজো ও উপবাস করা হয়। চৈত্র মাসের শুক্লপক্ষ থেকে নবরাত্রি শুরু হয়। এবার চৈত্র নবরাত্রি ২ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ১১ এপ্রিল পর্যন্ত। আসুন জেনে নেই চৈত্র নবরাত্রির তিথি, শুভ সময় এবং ঘট স্থাপনের পদ্ধতি।

ঘট স্থাপন
চৈত্র নবরাত্রিতে (চৈত্র নবরাত্রি ২০২২) ঘট স্থাপনের মাধ্যমে পুজো শুরু হয়। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে ঘট প্রতিষ্ঠা করা হবে। ঘট স্থাপনের শুভ সময় হল ২ এপ্রিল সকাল ৬:১০ থেকে ৮:২৯ পর্যন্ত। অর্থাৎ মোট ২ ঘন্টা ১৮ মিনিট ঘট স্থাপনের জন্য পাওয়া যাবে।

কেমন ঘট লাগবে প্রতিষ্ঠার জন্য
নবরাত্রিতে যে ঘটের স্থাপন করবেন তা যেন রুপো, তামা, পিতল ও মাটির হয়। কোনওভাবেই যেন লোহা বা স্টিলের না হয়। তাহলে কিন্তু পুজো শুরু হওয়ার আগেই তা ব্যর্থ হবে।

এরকমভাবে করুন ঘট স্থাপন
সকালে স্নান ইত্যাদির পর ঘট স্থাপনের জন্য পরিস্কার-পরিচ্ছন্ন পোশাক পরিধান করুন। মন্দির পরিস্কার করার পর লাল রঙের কাপড় বিছিয়ে দিন। আর চাল তার উপরে রাখুন। তারপর তার উপরে জোয়ার রাখুন। এর উপরে জল ভর্তি একটি ঘট রাখুন এবং ঘটের উপর একটি স্বস্তিক চিহ্ন তৈরি করুন। ঘটের ওপরে লাল সুতো বাঁধুন। ঘটে গোটা সুপারি, মুদ্রা, অক্ষত ও আমের পল্লব রাখুন। একটি নারকেল নিন এবং তার উপর ওড়না মুড়ে দিন এবং ঘটের উপরে রাখুন। তারপর দেবীর আহ্বান করুন। ধূপ-প্রদীপ দিয়ে ঘটের পুজো করুন এবং তারপর মা দুর্গার আরাধনা করুন।

জেনে নিন কোন দিন দূর্গার কোন রূপের পুজো
- ২ এপ্রিল শনিবার: ঘট স্থাপন ও শৈলপুত্রী রূপের পুজো
- ৩ এপ্রিল রবিবার: মা ব্রহ্মচারিণী রূপের পুজো
- ৪ এপ্রিল সোমবার: মা চন্দ্রঘণ্টা রূপের পুজো
- ৫ এপ্রিল মঙ্গলবার: মা কুষ্মাণ্ডার পুজো
- ৬ এপ্রিল বুধবার: স্কন্দমাতার পুজো
- ৭ এপ্রিল বৃহস্পতিবার: মা কাত্যায়নীর পুজো
- ৮ এপ্রিল শুক্রবার: মা কালরাত্রির পুজো
- ৯ এপ্রিল শনিবার: মা মহাগৌরীর পুজো
- ১০ এপ্রিল রবিবার: মা সিদ্ধিদাতার পুজো












Click it and Unblock the Notifications