Venus transit: শুক্র গোচরের কারণে ভাগ্যের দ্বার খুলবে এই রাশির জাতকদের
চলতি মাসে ২২ জানুয়ারি অর্থাৎ আজ রবিবার শুক্র গ্রহ তার ঘর পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে।
জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির ব্যক্তিদের উপরেই বিশেষ প্রভাব ফেলে সে। শুক্রগ্রহ কে আমরা প্রেম, রোম্যান্স, ব্যবসা কারক বলেই জানি। চলতি মাসে ২২ জানুয়ারি অর্থাৎ আজ রবিবার শুক্র গ্রহ তার ঘর পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। কুম্ভ রাশি শনির প্রিয় রাশি। শুক্র ঘর পরিবর্তন করায় কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। সেই সঙ্গে কিছু রাশির জীবনে অশুভ সময়ও আসতে চলেছে। দেখে নিন সেই রাশি তালিকায় কারা রয়েছেন।

কর্কট রাশি
শুক্র ঘর পরিবর্তন করায় কর্কট রাশির জাতক জাতিকাদের খুব অসুবিধার সম্মুখীন হতে হবে। এসময় তারা জীবনে যা কাজ করতে চাইবেন তাই করতে পারবেন না। প্রত্যেকটা কাজে সফলতা পাবেন না। ব্যবসায় তাদের বারবার অর্থহীন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটায় তাদের মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। এসময় আপনাদের মূল্যবান কোনোও জিনিস হারিয়ে যেতে পারে। আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। তাই মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করুন।

তুলা রাশি
শুক্রের ঘর পরিবর্তনে তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে খারাপ সময় শুরু। এই রাশির শাসক গ্রহই হল শুক্র। এই রাশির পঞ্চম ঘরে প্রবেশ করবে এই গ্রহ। শুক্র এই রাশিতে প্রবেশের কারণে অসুবিধা সম্মুখীন হতে হবে এই রাশির ব্যক্তিদের। তাদের স্বাস্থ্য এসময়ে ভালো যাবে না। পরিবারের সকলের সঙ্গে তাদের অশান্তি লেগে থাকবে। যার জন্য তাদের মানসিক চাপ ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। কাজের জায়গায় বসের সঙ্গে তার নানান সমস্যা বাধতে পারে। যদি এই সময়ে কোন ব্যবসায় আপনি বিনিয়োগ করতে চান, সেখানে তা না করাই ভালো। কোনও নতুন পদক্ষেপ নেওয়ার আগে দুবার ভাবুন।

কন্যা রাশি
শুক্রের ঘর পরিবর্তনের কন্যা রাশির জাতক জাতিকাদের অশুভ সময়ের শুরু। এই সময় আপনাদের নিজের শরীরের দিকে যত্ন নিতে হবে। কারোর সঙ্গে তর্ক বিতর্ক লেগে যেতে পারে। তবে মাথা ঠান্ডা রেখে চলবেন। আইনি বিষয়ে আপনি জড়িয়ে যেতে পারেন। তাই প্রত্যেকটি কাজ করার আগে ভালোভাবে ভেবে তবেই কাজ করুন। এসময় আপনার হাতে পায়ে চোট লাগতে পারে। তাছাড়া আপনাকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে।

মীন রাশি
শুক্র ঘর পরিবর্তন করে মীন রাশির জাতক-জাতিকাদের দ্বাদশঘরে প্রবেশ করবে। এই কারণে আপনাদের অর্থনৈতিক দিকে নানান অসুবিধার সম্মুখীন হতে হতে পারে। আপনার জীবনে উত্থান পতন লেগেই থাকবে। এসময় আপনি খারাপ ব্যক্তির পাল্লায় পড়তে পারেন। তাই সেখানে আপনার টাকা খোয়া যেতে পারে। পারিবারিক জীবন আপনার নানান অশান্তি আসতে পারে। দাম্পত্য জীবনে আপনি কখনোই সুখী হবেন না। সেখানেও আপনার অশান্তি বাধতে থাকবে। এসময় দূরে আপনি কোথাও ঘুরতে যাবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications