Venus Retrograde 2023: শুক্র বক্রী হওয়ার কারণে দাম্পত্য জীবনে সুখী হবেন এই রাশির ব্যক্তিরা
জ্যোতিষশাস্ত্রে (astrology) শুক্র গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে, শুক্র যখন বিপরীতমুখী হয় বা স্থান পরিবর্তন করেন তখন সকল রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। শুক্রকে আমরা সুখ, রোমান্স, ব্যবসার কারক বলেই জানি। ২৩ জুলাই বিপরীতমুখী হবে শুক্র গ্রহ, সকাল ৭ টা ২ মিনিটে শুক্র সিংহ রাশিতে বিপরীতমুখী হবে।
শুক্র বিপরীতমুখী হওয়ায় কিছু রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় যে কাজ করবেন সে কাজেই সাফল্যের মুখ দেখবেন আপনারা। শুধু তাই নয়, আর্থিক দিকেও লাভ হবে আপনাদের। জানুন কোন কোন রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হচ্ছে।

মেষ রাশি
শুক্র বিপরীতমুখী হওয়ার কারণে মেষ রাশির (aries) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আর্থিক দিকে আপনি খুব উন্নতি লাভ করতে পারবেন। শুধু তাই নয়, নতুন সম্পদের অধিকারী হবেন আপনি। যদি বেসরকারি চাকরি করেন, তাহলে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। জীবনে সুখের মুখ দেখবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন।
মিথুন রাশি
শুক্র বিপরীতমুখী হওয়ায় মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। এই সময় আপনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন। কোন কাজেই আপনি বাধা প্রাপ্ত হবেন না। এই সময় চাকরি থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আপনারা নতুন ভাবে কোন সম্পর্কে জড়াতে পারেন। আর্থিক দিকে উন্নতি লাভ করতে পারবেন।এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত।

সিংহ রাশি
সিংহ রাশির (leo) জাতক-জাতিকারা আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় দাম্পত্য জীবনে আপনারা সুখের মুখ দেখবেন। যদি আপনি ব্যবসায়ী হন, তাহলে আপনার জীবনে সাফল্য আসবে এবং আর্থিক দিকেও আপনি খুব উন্নতি লাভ করতে পারবেন।
তুলা রাশি
শুক্রের বিপরীতমুখীর গতির কারণে তুলা রাশির (libra) ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। আপনার কাজে সকলে মুগ্ধ হবেন। আপনি এতদিন যে আইনি মামলায় জড়িয়ে ছিলেন সেই আইনি মামলা থেকে মুক্তি পাবেন। এসময় আপনি নতুন কোনও সম্পত্তি কিনতে পারেন। আবার আবার গাড়িও কিনতে পারেন। বিদেশ যাত্রা করবার সুযোগ আসবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications