Vastu Tips: আর্থিক দিকে উন্নতি করতে এই গাছ বাড়িতে লাগান?
Vastu Tips: এমন অনেকেই রয়েছেন যারা কঠিন পরিশ্রম করার পরও সেভাবে অর্থ উপার্জন করতে পারেন না। আবার এমন অনেকে রয়েছেন, যারা অর্থ উপার্জন করার পরেও টাকা রাখতে পারেন না, তাদের ব্যয় ক্রমশ বাড়তে থাকে। তাদের জীবনে তেমন সফলতা আসে না। আর্থিকভাবে তাঁরা ক্রমশ দুর্বল হয়ে থাকেন।
বাস্তুশাস্ত্রে, এমন অনেক গাছের কথা বলা আছে, যেগুলি আপনি আপনার বাড়িতে লাগালে আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন। কোন অসুবিধাই আপনার হবে না, সর্বদাই আপনার মানিব্যাগের টাকা ভর্তি থাকবে, তার মধ্যে একটি গাছ হল অ্যালোভেরা।

আর্থিক উন্নতি করতে এই গাছ বাড়িতে লাগান
অ্যালোভেরা গাছ বাড়িতে রাখা খুব ভালো, যদি আপনি বাড়িতে অ্যালোভেরার গাছ লাগান তাহলে আপনার আর্থিক দিকে কখনোই অসুবিধা হবে না। এই গাছ বাড়িতে রাখলে আপনি যে কাজেই যাবেন সেখানেই সফলতা পাবেন।কোনও কাজে যাওয়ার সময় যদি এই গাছ দেখে যান তাহলে আপনার সেই কাজে সাফল্য আসবে। সব কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। প্রেম, উন্নতি ধন-সম্পদও বাড়বে আপনার অনেক। এই গাছ বাড়িতে রাখা খুব শুভ, তবে এই গাছ বাড়িতে রাখলে তার সঠিক যত্ন খুব গুরুত্বপূর্ণ।
কোন দিকে লাগাবেন অ্যালোভেরা গাছ
বাস্তুশাস্ত্র অনুসারে, এই গাছ বাড়ির পূর্ব দিকে লাগানো খুব ভালো। অ্যালোভেরা গাছ লাগালে আপনার আর্থিক দিকে খুব উন্নতি হবে। সেই সঙ্গে জীবনে যেমন সাফল্য আসবে যেমন এই গাছের জেল আপনি মুখে মাখতে পারেন। সেটিও আপনার ত্বকের জন্য ভালো।

চাকরির পরীক্ষায় সাফল্য পেতে কী করবেন
যদি আপনি পারেন বাড়ির দক্ষিণ- পূর্বদিকেও অ্যালোভেরা গাছ লাগাতে পারেন। এটি রাখা ও বাড়ির জন্য খুব ভালো। এতে আপনার জীবনে এতে আপনার চাকরিতে উন্নতি হবে। যদি এটি দেখে আপনি কোনও চাকরির পরীক্ষা দেন এখানে আপনি সাফল্য মিলবে। বাড়ির পশ্চিম দিকেও আপনি অ্যালোভেরা গাছ লাগাতে পারেন এটিও কিন্তু বেশ ভালো।
এই দিকে অ্যালোভেরা গাছ লাগাবেন না
বাড়ির উত্তর পশ্চিম দিকে এই গাছ কখনো কিন্তু লাগাবেন না। এটি কিন্তু প্রচণ্ড খারাপ। এটি লাগালে আপনার পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনার অশান্তি বাধতে থাকবে। কারোর সঙ্গেই আপনি ভালোভাবে থাকতে পারবেন না, নানান ঝামেলায় আপনাকে জড়িয়ে পড়তে হবে। সেই সঙ্গে আর্থিক দিকে আপনার নানান ক্ষতি হবে। মাথা কখনোই ঠিক রেখে কাজ করাতে পারবেন না। পরিবারের সদস্যদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)













Click it and Unblock the Notifications