Vastu Tips: সংসারে উন্নতি করতে চাইলে আজ থেকেই এই টিপসগুলি মেনে চলুন
এমন অনেক ব্যক্তির রয়েছেন যারা প্রচুর অর্থ উপার্জন করার পরেও তা ধরে রাখতে পারেন না। তাদের সংসারে অশান্তি লেগেই থাকে। দাম্পত্য জীবনে তাঁরা কখনোই সুখী হন না, তবে এর পেছনে কী দায়ী তা কেউ জানেন না, কেন তাদের সঙ্গে এমন হয় তারা হয়তো নিজেরাও জানেন না। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, এর পিছনে প্রথম দায়ী হল বাস্তুত্রুটি।
যদি আপনার বাস্তুত্রুটি না থাকে, তাহলে কিন্তু আপনি অনেক উপার্জন করতে পারবেন, আবার জীবনে সফলতাও লেগে থাকবে । যদি আপনার বাস্তু ত্রুটি থাকে তাহলে আপনার অনেক ক্ষতি হবে। আমরা নিত্যদিন এমন অনেক ছোটখাটো ভুল করে থাকি আমরা, যা আমাদের বাস্তুত্রুটির সৃষ্টি হয়, কোন কোন ভুল এড়িয়ে যাওয়াই শ্রেয়।

এই জায়গা অন্ধকার রাখবেন না
বাড়ির প্রধান দরজার সামনে কখনোই অন্ধকার রাখবেন না, এটি খুব অশুভ বলে মনে করা হয়, এতে আপনার জীবনে সাফল্য আসবে না। তাই বাড়ির প্রধান দরজার সামনে সন্ধ্যেবেলা অবশ্যই লাইট জ্বালিয়ে রাখবেন বা একটি করে প্রদীপ দেবেন, যদি আপনি প্রদীপ দেন, তাহলে মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবে।
এই ধরনের ছবি দেওয়ালে লাগাবেন না
বাড়ির দেওয়ালে কখনোই যুদ্ধ বা হিংসা, হিংস্র কোনও প্রাণীর ছবি রাখবেন না। এতে আপনার ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করবে। ইতিবাচক শক্তি বাড়ি থেকে বিদায় নেবে। কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আর্থিকভাবে খুব পিছিয়ে থাকবেন, জীবনে সাফল্যও আসবে না।
গুছিয়ে রাখুন এই জায়গাগুলি
আলমারির ভিতর বা জুতো যেখানে রাখেন এই জায়গা গুলি সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করবেন, না হলে আপনার বাস্তু ত্রুটি দেখা দিবে। কর্মজীবনে আপনি সফলতা পাবেন না । সবসময় আর্থিক সঙ্কট লেগে থাকবে জীবনে ।

জলের অপচয় করবেন না
জলের অপচয় করবেন না, অর্থাৎ আপনার বাড়িতে কখনোই জলের কল খুলে রাখবেন না, এটি খুব অশুভ লক্ষণ বলে মনে করা হয়। এতে আপনার বাড়িতে দারিদ্রতাও কিন্তু ছাড়বে না, জলের কল সর্বদাই বন্ধ করে রাখবেন। টপটপ করে জল পড়া কিন্তু খুব খারাপ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে।
পুরানো বা ছেঁড়া জামাকাপড় রাখবেন না
বাড়িতে ছেঁড়া, পুরনো জামা কাপড় বা জুতো রাখলে রাহুর অশুভ প্রভাব বাড়ে। যে কারণে আপনার বাড়িতে রোগ ব্যাধি ক্রমশ বাড়তে থাকবে। শুধু তাই নয়, আপনার সব সময় দুশ্চিন্তা লেগে থাকবে জীবনে। তাই যত তাড়াতাড়ি পারবেন পুরনো জামাকাপড় বাড়ি থেকে বিদায় করুন।
এই জিনিস বাড়িতে রাখবেন না
ইলেকট্রনিক্স বা বৈদ্যুতিক কোনও যন্ত্রপাতি খারাপ হলে তা কখনোই ঘরে রেখে দেবেন না। এতে আপনার আর্থিক দিকে অবনতি হবে। মানসিক চাপ বাড়তে থাকবে। সেই সঙ্গে আপনার জীবনে সাফল্য আসবে না, তাই এগুলো আজ ঘরে থাকলে আজকেই বিদায় করুন।
দরজা ঠিক করুন
ঘরের দরজা যেগুলো হয়তো কাজে লাগে না, ঠিকঠাক ভাবে খোলে না বা কোথাও কোনো কাঠ বেড়ে যাওয়ার জন্য দরজা ভালোভাবে বন্ধ হয় না। এমন দরজা ঘরে রাখবেন না বা কোন দরজায় ক্যাচক্যাচ আওয়াজ হয়, সেটা কিন্তু আজই সারাবার চেষ্টা করুন। এগুলি কিন্তু আপনারা আর্থিক ভাবে আপনাকে সংকটের মধ্যে ফেলতে পারে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications