৫ জুলাই চন্দ্রগ্রহণের সময় কোন জিনিস 'দান' করলে সম্পত্তি , সমৃদ্ধি, সুখ আসতে বাধ্য! কিছু টিপস
ভারতে এদিনের চন্দ্রগ্রহেণরে সময় সকালে হলেও , বিশ্বের বহু এলাকাতেই একই সময় রাত। ফলে সেখানে রাতের অন্ধকারেই 'বাক মুন' গ্রহণের শিকার হতে চলেছে! জুলাই মাসের পূর্ণিমার চাঁদ বাক মুন নামে পরিচিত। আর সেই চাঁদই এবার গ্রহণের অন্ধকারে। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন রাশি অনুযায়ী কোন কোন কাজ করলে, এই সংকটের সময় ভালোভাবে কেটে যাবে।

মেষ ও বৃষ
মেষ রাশির জাতক জাতিকারা এই সময় গরীব ও দুঃস্থ মানুষকে গুড় দান করলে বা গম দান করলে , তা অত্যন্ত সুফল দেবে। অন্যদিকে বৃষ রাশির জাতক জাতিকারা এই সময় শ্রীশক্তি মন্ত্র জপ করলে, সেক্ষেত্রেও সুফল দেবে।

মিথুন ও কর্কট
মিথুন রাশির জাতক জাতিকারা এই সময় সবুজ রঙের জামা যদি গরীব দুঃখীদের দেন, তাহলে সুফল পাবেন। কর্কট রাশির জাতক জাতিকারা যদি দুঃস্থকে খাবার দান করেন তাহলে সুফল পাবেন।

সিংহ ও কন্যা
সিংহ রাশির জাতক জাতিকারা গম ও গুড় যদি কাউকে দান করেন, কর্মক্ষেত্রে তাহলে আপও ভালো সাফল্য পাবেন। অন্যদিকে, কন্যা রাশির জাতক জাতিকারা সবুজ রঙের জামা কাপড় দান করলে সুখের মুখ দেখতে পাবেন।

তুলা ও বৃশ্চিক
তুলা রাশির জাতক জাতিকারা এই সময় প্রতিবন্ধী কোনও জাতক জাতিকাকে জল দান করলে অত্যন্ত সুফল পাবেন। এছাড়াও চিনি ও চাল এই সময় দান করতে পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা গম দান করলে সুফল পাবেন।

ধনু ও মকর
ধনু রাশির জাতক জাতিকারা এই সময় ছোলার ডাল ও আধ্যাত্মিক বই দান করলে সুখবর ফল পাবেন। মকর রাশির জাতক জাতিকারা এই সময় তিল দান করলে সুফল পাবেন।

কুম্ভ ও মীন
কুম্ভ রাশির জাতিকারা এই সময় লাভবান হতে, অড়হর ডাল দান করা উচিত। অন্যদিকে, মীন রাশির জাতক জাতিকারা এই সময় আত্মধ্যাতিক বই যদি সকলকে দান করেন তাহলে সুফল পেতে পারন।












Click it and Unblock the Notifications