প্রেমিকাকে গয়না উপহার দিতে চান কি! গার্লফ্রেন্ডের মন মজানোর উপায় জানুন সহজ পন্থায়
বসন্ত এসে গেছে! সামনেই ভ্যালেন্টাইন্স ডে। প্রেমের আমেজে ভাসতে চলেছেন অনেকেই। বসন্তে প্রেমের এই বিশেষ দিনটিকে নিজের মত করে উপভোগ করতে অনেকেই আগ্রহী।
বসন্ত এসে গেছে! সামনেই ভ্যালেন্টাইন্স ডে। প্রেমের আমেজে ভাসতে চলেছেন অনেকেই। বসন্তে প্রেমের এই বিশেষ দিনটিকে নিজের মত করে উপভোগ করতে অনেকেই আগ্রহী। রোম্য়ান্সে প্রেমকে আরও গভীর করে তুলতে আগ্রহী অনেকেই। প্রেম দিবস উপলক্ষ্যে প্রেমিকাকে কোনও গয়না উপহার দিতে চাইছেন? তার আগে জেনে নিন, আপনার প্রেমিকা কোন ধরনের গয়না পছন্দ করেন। জেনেনিন তাঁর রাশিপল অনুযায়ী।

মেষ ও বৃষ
মেষ রাশির জাতিকারা একটু অফবিট গয়না পছন্দ করেন। তাই বুঝেশুনে ট্রেন্ডি গয়নাই উপহার দিন । বৃষ রাশির জাতকরা একটু সাবেকিয়ানার ছোঁয়া পছন্দ করেন বলে দাবি জ্যোতিষবিদদের। তাই তাঁদের সাবেকি গয়নাই দিন।

মিথুন ও কর্কট
মিথুন রাশির জাতিকারা পছন্দ করেন একটু বৈচিত্র্যপূর্ণ গয়না। তাঁদের জন্য গয়না কিনতে হলে , দেখে নিতে হবে গয়নার ডিজাইন। অন্যদিকে, কর্কট রাশির জাতিকাদের জন্য সোনা কিংবা হীরের চমকপ্রদ , বহুমূল্য গয়নাই একমাত্র পছন্দের জিনিস।

সিংহ ও কন্যা
সিংহ রাশির জাতিকাদের সোনা সবচেয়ে পছন্দের জিনিস। উজ্জ্বল ,বড় সোনার গয়না এঁদের খুবই পছন্দ। কন্যা রাশির জাতিকা যদি প্রেমিকা হয় আপনার, তাহলে তাঁর জন্য হস্তশিল্পের কোনও অন্যধরনের গয়না কিনতে পারেন।

তুলা ও বৃশ্চিক
তুলা রাশির জাতিকারা সমান মাপের আকার বিশিষ্ট গয়না পছন্দ করেন। অন্যদিকে বৃশ্চিক রাশির জাতিকারা একটু ডার্ক স্টোন বা এথনিক লুকের গয়না পছন্দ করেন।

ধনু ও মকর
ধনু রাশির জাতিকা যদি আপনার প্রেমিকা হন, তাহলে বৈচিত্র্যপূর্ণ কোনও গয়না উপহার দিতে পারেন। নিজের পছন্দের ক্ষেত্রে এঁরা খুবই খোলামেলা। মকর রাশি জাতিকারা অন্যদিকে, একটু রঙচঙে ধরনের গয়না পছন্দ করেন।

কুম্ভ ও মীন
কুম্ভ রাশির জাতিকরা ঐতিহ্যপূর্ণ গয়নার দিকেই ঝুঁকে থাকেন। ফলে ভ্যালেন্টাইন্স ডে তে তাঁকে সেরকম কিছু উপহার দেওয়াই বাঞ্ছনীয়। মীন রাশির জাতিকারা ঝুমকো দুল,কিংবা পায়ের মল পরতে পছন্দ করেন। সেইমত প্রেমিকাকে উপহার দিলেই সহজে তাঁর মন জয় করতে পারবেন আপনিও!












Click it and Unblock the Notifications