বক্রী অবস্থায় শনিদেবের গোচর, ধাইয়া শুরু হয়েছে এই রাশিদের জীবনে

বৈদিক জ্যোতিষ মতে যখনই কোনও গ্রহ রাশি পরিবর্তন করে তার সরাসরি প্রভাব মানব জীবনের ওপর পড়ে। জেনে রাখুন যে শনিগ্রহ ২৯ এপ্রিল স্বরাশি কুম্ভতে প্রবেশ করে ফেলেছে। মানা হয় যে শনিদেব কর্ম অনুযায়ী জাতকদের ফল প্রদান করে। এইজন্য জ্যোতিষ শাস্ত্র অনুসারে যখনই শনি গ্রহ রাশি পরিবর্তন করে তখনই কোনও রাশির ওপর সাড়ে সাতি ও ধাইয়া শুরু হয়ে যায় আবার কেউ সাড়ে সাতি ও ধাইয়া থেকে মুক্তি পায়। এ অর্থ হল শনিদেব রাশি পরিবর্তন করতেই বিশেষ কিছু রাশিদের নিজের কবজায় নিয়ে নেয়। জেনে রাখুন যে শনি গ্রহ বক্রী হয়ে ১২ জুলাই মকর রাশিতে প্রবেশ করে ফেলেছে। যার জন্য কিছু রাশির ওপর ধাইয়ার প্রভাব শুরু হয়ে গিয়েছে।

এই রাশিদের ওপর শুরু হয়েছে ধাইয়ার প্রভাব

এই রাশিদের ওপর শুরু হয়েছে ধাইয়ার প্রভাব

জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনিগ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করতেই মিথুন ও তুলা রাশির জাতকদের ওপর থেকে শনির ধাইয়া সরে গিয়েছে। অন্যদিকে কর্কট ও বৃশ্চিক রাশি ধাইয়ার কবলে চলে এসেছে। তবে ১২ জুলাই শনি গ্রহ বক্রী অবস্থায় মকর রাশিতে প্রবেশ করতেই মিথুন ও তুলা রাশির জাতকরা ফের ধাইয়ার ফাঁদে পড়ে গিয়েছে এবং বৃশ্চিক ও কর্কট রাশি মুক্তি পেয়েছে শনির ধাইয়া থেকে। এখন এই জাতকদের আর্থিক পরিস্থিতি বদলাচ্ছে।

ধাইয়া থেকে মুক্তির পর উন্নতি

ধাইয়া থেকে মুক্তির পর উন্নতি

শনির ধাইয়া থেকে মুক্তি পাওয়ার পরই বৃশ্চিক ও কর্কট রাশির ভালো সময় শুরু হয়ে যাবে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিতে পদোন্নতি ও বেতন বৃদ্ধি হতে পারে। এই সময় আপনার সম্পত্তি ও বাহনও কিনতে পারেন। কিন্তু মিথুন ও তুলা রাশির জাতকদের ওপর পুনরায় ধাইয়ার প্রকোপ শুরু হয়ে যাওয়ায় সব কাজ বিগড়ে গিয়েছে। কোনও রোগও এই সময় হতে পারে। এর পাশাপাশি ব্যবসায় কম লাভ হতে পারে।

খুব কষ্ট দেয় শনির দশা

খুব কষ্ট দেয় শনির দশা

শনির সাড়ে সাতি ও ধাইয়া জাতকদের বেশ সমস্যায় ফেলবে। শনির ক্রুর দৃষ্টি ব্যক্তির শারীরিক, মানসিক ও আর্থিক এই তিন রকমভাবে সমস্যায় ফেলবে। এঁদের সফলতার রাস্তা বন্ধ এখন। ভাগ্য সঙ্গ দেবে না। অর্থ সঙ্কট দেখা দেবে, স্বাস্থ্য ও সম্পর্কে খারাপ প্রভাব পড়তে পারে। এঁদের জীবনে অশান্তি দেখা দিতে পারে।

শনি গ্রহের বৈশিষ্ট্য

শনি গ্রহের বৈশিষ্ট্য

বৈদিক জ্যোতিষে শনিদেবকে আয়ু, দুঃখ, রোগ, অসুস্থতা, বিজ্ঞান, প্রযুক্তি, লোহা, তেল, কর্মচারি, সেবক, জেলের কারক হিসাবে বিবেচনা করা হয়। শনিদেব মকর ও কুম্ভ রাশির অধিপতি বলে বিবেচনা করা হয়। তুলা রাশি শনির উচ্চ রাশি এবং মেষ নিম্ন রাশি বলে বিবেচিত হয়। ন'‌টি গ্রহের মধ্যে শনিদেবের গতি সবচেয়ে ধীর। শনির দশা সাড়ে সাত বছরের জন্য হয় যেটাকে শনির সাড়েসাতি বলা হয়। এর পাশাপাশি ধীআইয়ার সময় দেড় বছর পর্যন্ত হয়ে থাকে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+