তিন গ্রহের যুতিতে তৈরি ত্রিগ্রহী যোগ, এই রাশির জাতকরা পাবেন বিশেষ লাভ, আপনিও কি সেই তালিকায়

বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহদের যুতির ফলে একাধিক শুভ-অশুভ যোগের সৃষ্টি হয়ে থাকে। যেগুলি আমাদের মনুষ্য জীবনের ওপর প্রভাব বিস্তার করে। সেরকমই ১৬ নভেম্বর ত্রিগ্রহী যোগ তৈরি হতে চলেছে। এই যোগ শুক্র, বুধ ও সূর্যদেবের যুতি থেকে হবে। জেনে রাখুন যে ১১ নভেম্বর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করে ফেলেছে। অন্যদিকে, ১৩ নভেম্বর বুধ দেব বৃশ্চিক রাশিতে গোচর করে ফেলেছে। এর পাশাপাশি সূর্যদেব ১৬ নভেম্বরে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। যার ফলে বৃশ্চিক রাশিতে ত্রিগ্রহী যোগের সূচনা হবে। যার প্রভাব সব রাশিদের ওপর পড়তে দেখা যাবে। কিন্তু কিছু বিশেষ রাশি এমনও রয়েছে যাদের এই সময় ভালো অর্থালাভ ও কেরিয়ারে উন্নতি হবে। আসুন জেনে নিই তারা কারা।

তুলা রাশি

তুলা রাশি

ত্রিগ্রহী যোগ আপনার জন্য লাভদায়ক প্রমাণিত হতে পারে। কারণ এই যোগ আপনার গোচর কুণ্ডলীর দ্বিতীয় ঘরে হতে চলেছে। যেটাকে ধন ও বাণীর স্থান বলে মনে করা হয়। এইজন্য এই সময় আপনার আকস্মিক ধনলাভের প্রাপ্তি হতে পারে। এছাড়াও এই সময় আপনি কাউকে ঋণ দিয়ে থাকলে তা ফেরৎ পেতে পারেন। এই ত্রিগ্রহী যোগে আপনি ব্যবসায় বিনিযোগ করতে পারেন, কারণ সময় অনুকূল রয়েছে। অন্যদিকে এই সময় আপনি অর্থ সঞ্চয় করার অনেক সুযোগ পাবেন। এর সঙ্গে আপনার পরিবারের পূর্ণ সহযোগিতা আপনি পাবেন।

সিংহ রাশি

সিংহ রাশি

আপনাদের জন্য ত্রিগ্রহী যোগ শুভ ফলদায়ী সিদ্ধ হতে পারে। কারণ এই যোগ আপনার গোচর কুণ্ডলীর চতুর্থ স্থানে তৈরি হতে চলেছে। যেটাকে ভৌতিক সুখ ও মায়ের স্থান হিসাবে মানা হয়ে থাকে। এইজন্য এই সময় আপনি সব বৈষয়িক সুখ প্রাপ্তি করবেন। এর সঙ্গে আপনি সম্পত্তি ও বাহন কিনতে পারেন। যদি আপনার ব্যবসা রিয়্যাল এস্টেটের সঙ্গে যুক্ত তবে ব্যবসায় ভালো ধনলাভ হতে পারে। অন্যদিকে এই সময় বাজেট যদি ঠিকমতো বানিয়ে চলেন তবে আপনার সঞ্চিত অর্থে বৃদ্ধি হবে। বিনিয়োগের জন্য এই সময় অনুকূল থাকবে। আপনি বিনিয়োগ থেকে লাভ করতে পারবেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

ত্রিগ্রহী যোগ কুম্ভ রাশির জাতকদের কেরিয়ার ও ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ভালো প্রমাণিত হবে। কারণ এই যোগ আপনার রাশির দশম ঘরে তৈরি হতে চলেছে। যেটাকে চাকরি ও কর্মক্ষেত্রের স্থান মানা হয়ে থাকে। এইজন্য এই সময় নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। এই সময় আপনি আপনার কর্মস্থানে নিজের পরিশ্রমের ইচিবাচক ফল পাবেন। এর সঙ্গে আপনার ভাগ্যের সঙ্গ পাওয়া যাবে আর যে কাজ দীর্ঘ সময় ধরে আটকে ছিল তা এই সময় পূর্ণ হয়ে যেতে পারে।

মীন রাশি

মীন রাশি

মীন রাশির জাতকরা এই সময়ে দারুণ সব সুযোগ পাবেন। তাঁদের হাতে ব্যাপক পরিমাণে সুযোগ আসতে পারে। তাঁরা যদি সেগুলির সঠিক ব্যবহার করতে পারেন, তাহলে অর্থনৈতিক লাভ তো বটেই, তার পাশাপাশি পারিবারিক ক্ষেত্রেও আনন্দ বৃদ্ধি হবে। এতে জীবন সুন্দর হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+