শনি, সূর্য ও বৃহস্পতি নিজের স্বরাশিতে বিরাজ, এই রাশির জাতকদের ভাগ্য চমকাতে পারে এই সময়
জ্যোতিষে গ্রহের চালের বিশেষ গুরুত্ব রয়েছে। যখনই কোনও গ্রহ চাল পরিবর্তন করে তখন তার সরাসরি প্রভাব জাতকদের জীবনের ওপর দেখা যায়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে যখনই কোনও গ্রহ নিজের স্বরাশিতে থাকে তখন সবচেয়ে বেশি শুভ ফল প্রদান করে। জেনে রাখুন এই সময় সূর্য, শনি ও বৃহস্পতি গ্রহ, যা বিশেষ তিন গ্রহ বলে মানা হয়, এরা নিজের স্বরাশিতে গোচর করতে চলেছে। সূর্য সিংহ রাশিতে, শনি মকর রাশিতে ও বৃহস্পতি মীন রাশিতে বিরাজ রয়েছে।

তিন গ্রহের কারক
জ্যোতিষে সূর্যকে সেনা, প্রবন্ধন, রাজা, প্রশাসনিক সেবা, বাবা ও আত্মার কারক গ্রহ বলে মনে করা হয়। শনি গ্রহ কর্মফলদাতা, ন্যায়প্রিয় ও আয়ুদানকারী গ্রহ। অন্যদিকে বৃহস্পতির কথা যদি বলা হয় তবে এই গ্রহ সব গ্রহদের মধ্যে বেশি ফলদানকারী, বিয়ে ও অর্থের কারক হিসাবে বিবেচিত হয়। তিন এই গ্রহের স্বরাশিতে থাকার কারণে কিছু রাশির জাতকদের ওপর এর ভালো প্রভাব পড়তে চলেছে। আসুন জেনে নেওয়া যাক সেগুলি কী কী।

মিথুন রাশি
১৭ অগাস্ট সূর্য নিজের স্বরাশি সিংহে প্রবেশ করে ফেলেছে। এরকম অবস্থায় সূর্য, শনি ও বৃহস্পতির স্বরাশিতে প্রবেশ করা কোনও বরদানের চেয়ে কম কিছু নয়। কেরিয়ার ও ব্যবসায় আপনার সফলতা দেখা যাবে। আপনার সাহস ও পরাক্রমে বৃদ্ধি দেখা দেবে, যেখানে ধনলাভের ভালো সুযোগ পাওয়া যাবে। মান-সম্মান বৃদ্ধি পাওয়ার সঙ্কেত রয়েছে। যারা রাজনীতিতে সক্রিয় তাঁদের জন্য এই সময় খুবই অনুকূল থাকবে।

কর্কট রাশি
তিন বিশেষ গ্রহের স্বরাশিতে বিরাজ থাকার কারণে কর্কট রাশির জাতকদের ওপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা দেখা দেবে। ধনলাভের ভালো সুযোগ মিলবে। আদালতে চলা দীর্ঘদিন ধরে মামলা আপনার পক্ষে থাকতে পারে। ব্যবসায় কোনও নতুন যোজনার ওপর কাজ এগোতে পারে যেটা ভবিষ্যতে আপনাকে বেশ ভালো লাভ দিতে চলেছে।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের এই সময় ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে। সূর্য, বৃহস্পতি ও শনি স্বরাশিতে রয়েছে যা তুলা রাশির ওপর অর্থের বর্ষণ করবে। সফলতা পাওয়ার পর সব আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। ব্যবসায় বৃদ্ধি পাওয়া যাবে। আপনি উন্নতির শিখরে পৌঁছাবেন। বিদেশ যাওয়ার ভালো সুযোগ পাবেন। আর্থিক লাভ পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications