সূর্যের স্থান পরিবর্তনের বড় প্রভাব, শত্রুপক্ষ থেকে সাবধান হয়ে যান এখনই

জ্যোতিষশাস্ত্র মতে সূর্যকে গ্রহদের অধিপতি বলে মনে করা হয়ে থাকে। সূর্যের অবস্থানের যে কোনও পরিবর্তন যে কোনও জীবনের উপর একটি বড় প্রভাব ফেলে। গ্রহদের অধিপতি সূর্য সম্প্রতি দিন তিনেক আগেই মে মাসের ২৫ তারিখ নক্ষত্র পরিবর্তন করেছেন। এই সময় সূর্যদেব রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছেন এবং এর সাথেই শুরু হয়েছে এক বিরল মহাজাগতিক যোগ। আগামী জুন মাসের ৮ তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবেন রোহিণী নক্ষত্রে। এর আগে সূর্যের অবস্থান ছিল কৃত্তিকা নক্ষত্রে। সূর্যের রাশিচক্রের পরিবর্তনের মতো, নক্ষত্রের পরিবর্তনের প্রভাব কম বেশি ১২টি রাশির জাতক জাতিকাদের উপরেই পড়তে চলেছে। এর মধ্যে এই পরিবর্তনটি কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য মোটেই শুভ নয়। জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য এই পরিবর্তন অশুভ ফল দিতে চলেছে।

আবহাওয়াও প্রভাবিত হবে

আবহাওয়াও প্রভাবিত হবে

রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানকালে শুধুমাত্র রাশিতেই নয়, আবহাওয়াতেও এর খুব প্রভাব থাকবে। এই সময় চারপাশে সূর্যের তেজ বৃদ্ধি পাওয়ায় খুব গরম থাকবে। এছাড়াও ধুলো যুক্ত বাতাস অর্থাৎ আঁধি বইবে। এই সময় যে কোনও মুহূর্তে আবহাওয়ার উত্থান-পতন লেগেই থাকবে। কিন্তু আগামী মাসে অর্থাৎ জুনের ৯ তারিখে সূর্য মৃগাশিরা নক্ষত্রে প্রবেশ করবেন। তার পর বৃষ্টি হতে পারে।

মেষ রাশি

মেষ রাশি

সূর্যের এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হবে, একথা বলা যায় না। কারণ এই সময়ে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে নানা গুপ্ত শত্রুদের থেকে সাবধান থাকতে হবে। শত্রুরা তাঁদের অজান্তেই নানা ভাবে ক্ষতি করতে পারে। আর এর ফলে জীবনে আর্থিক ক্ষতি হতে পারে। বিবাহ বহির্ভূত কোনও মানুষের জন্য সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। এই সময়টা একটু ধৈর্য ধরে চলাই ভালো।

মকর রাশি

মকর রাশি

সূর্য নক্ষত্র পরিবর্তনের কারণে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে নেতিবাচক প্রভাব পড়তে হতে পারে। এই রাশির জাতক জাতিকারা ব্যবসায়ী বা চাকুরীজীবী হোক না কেন, খুব সাবধানে থাকতে হবে। কারণ এই সময় প্রতিপক্ষ শত্রুরা ক্ষতি করতে পারে। নিজের পরিকল্পনাগুলি ভেবেচিন্তে তৈরি করুন এবং সেগুলি কারও সঙ্গে ভাগ না করাই ভালো। এ সময় কথা কম বলুন এবং বেশি কাজ করুন। কটু কথা বলা সম্পূর্ণ এড়িয়ে চলুন।

মীন রাশি

মীন রাশি

সূর্যের নক্ষত্র পরিবর্তনের প্রভাব মীন রাশির জাতক জাতিকাদের জন্য ভালো হবে না। এই সময় ব্যবসায়ীক ক্ষেত্রে আর্থিক লেনদেন খুব চিন্তাভাবনা করে এবং সাবধানে করা উচিত। বিশেষ করে পাইকারি ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে, তা না হলে বড় ধরনের ক্ষতি হতে পারে। তবে চাকরিপ্রার্থীরা খুব একটা সমস্যায় পড়বেন না। তবে যে কোনও রকমের আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। এ ছাড়া শত্রুদের খারাপ নজর সবসময় বজায় থাকবে, তাই সবকিছু সাবধানে করুন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+