Chinese Horoscope 2024: নয়া বছরে চাইনিজ রাশিচক্রের মধ্যে ভাগ্যবান কোন রাশির জাতকরা?
হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই আসতে চলেছে ২০২৪ সাল। এই বছরের অত্যন্ত গুরুত্ব রয়েছে। আগত নতুন বছরকে চিনা ভাষায় উড ড্রাগন বছর বলা হচ্ছে। চাইনিজ ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছর শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি ২০২৪ থেকে শেষ হচ্ছে ২৮ জানুয়ারি ২০২৫ সালে তাই।
ড্রাগনকে চিনের বাসিন্দারা শক্তি ও সৌভাগ্যের প্রতীক বলে মনে করে থাকেন। তাঁরা প্রত্যেক নতুন বছরে নানান রঙের ড্রাগনের পুতুল তৈরি করেন। সেই সঙ্গে সেখানকার বাসিন্দারা নানান অনুষ্ঠানের আয়োজনও করে থাকেন। চিনারা ড্রাগন নাচেরও আয়োজন করেন। চিনা জ্যোতিষশাস্ত্রে মোট বারোটি রাশির উল্লেখ রয়েছে। তাদের মধ্যে রয়েছে ইঁদুর, ষাঁড়, বাঘ, খরগোশ, ড্রাগন, সাপ, ঘোড়া, ভেড়া, বানর, মোরগ, কুকুর, শূকর। চাইনিজ রাশিফল অনুযায়ী কোন রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলতে চলেছে, দেখুন।
New Year 2024: নতুন বছরে শনির ধাইয়া ও সাড়ে সাতির প্রভাব কোন রাশির ব্যক্তিদের ওপর পড়বে

- ইঁদুর
চিনা রাশিচক্রের প্রথম চিহ্নই হল ইঁদুর, এই রাশির ব্যক্তিরা খুব বুদ্ধিমান। নতুন বছরে এরা বিলাসবহুল ভাবে জীবন কাটাতে পারবেন। আর্থিক দিকে এরা খুবই উন্নতি করতে পারবে। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। প্রত্যেকটি কাজে এগিয়ে যেতে পারবেন আপনারা। সফল একজন ব্যবসায়ী হবেন তাঁরা।
- বাঘ
এই রাশিচক্রের মানুষেরা নতুন বছরে আর্থিক দিকে খুব লাভ হবে। নতুন বছরে যারা ব্যবসা করছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এদের আয় খুব ভালো হবে। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এখানকার মহিলাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার নতুন বাড়ি, গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি কাজে এগিয়ে যেতে পারবেন। নতুন বছরে আপনার মানসিক চাপ অনেকটাই কমবে।
- শূকর
২০২৪ সালের ভাগ্যবান রাশিচক্রের মধ্যে একটি হল শূকর। এটি চিনা রাশিচক্রের দ্বাদশ রাশি। এদের আর্থিক দিকে খুব লাভ হবে। তাদের পরিবেশ অনুকূলেই থাকবে। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে এদের সফলতা আসবে। শুধু তাই নয়, ব্যবসায়ে উন্নতি করতে পারবেন এই রাশির ব্যক্তিরা।
- বানর
নতুন বছর এই রাশির ব্যক্তিদের জন্য সাফল্যের সময়, এসময় পরিবেশ আপনার অনুকূলে থাকে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনে সফলতা নিশ্চিত। তাছাড়া দূরে কোথাও ঘুরতে যেতে চাইলে ঘুরতে যেতে পারেন, আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications