Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

New Year 2024: নতুন বছরে শনির ধাইয়া ও সাড়ে সাতির প্রভাব কোন রাশির ব্যক্তিদের ওপর পড়বে

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে, শনি গ্রহকে আমরা কর্মদাতাও গ্রহ বলেই জানি, শনি যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। যে ব্যক্তি শুভ কাজ করেন শনি তাকে শুভ ফল দেন, যে ব্যক্তি অশুভ কাজ করে কর্মদাতা গ্রহ অশুভ ফল দিয়ে থাকেন। নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি।

কর্মদাতা গ্রহ ঘর পরিবর্তন করতে সময় নেয় প্রায় আড়াই বছর। আড়াই বছর পর ২০২৩ সালে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে, ২০২৫ সালে পর্যন্ত একই রাশিতে থাকবে এই গ্রহ। ২০২৪ সালে কিছু রাশির জাতক জাতিকাদের শনি সাড়ে সাতি ও ধাইয়ার প্রভাব পড়বে, খুব সতর্ক থাকতে হবে তাদের, সেই রাশির তালিকায় কারা রয়েছেন, দেখুন।

New Year 2024

  • কর্কট রাশি

২০২৪ সালে কর্কট রাশির (cancer) জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। এই সময় আপনাদের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। আত্মবিশ্বাস বাড়াতে পারে, মানসিক চাপ কমাতে হবে, অযথা কারোর সঙ্গে রাগারাগি করবেন না। পারিবারিক দায়িত্ব আরোও বাড়তে পারে। তাই মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হবে।

  • বৃশ্চিক রাশি

নতুন বছরে বৃশ্চিক রাশির (Scorpio) জাতক-জাতিকাদের জন্য খুব অশুভ হতে চলেছে। এসময় আপনারা যেকোনও কাজে হাত দেওয়ার আগে বারবার ভেবে তবেই করবেন। ব্যবসায় বিনিয়োগ করার আগে দুবার ভাববেন। কর্মক্ষেত্রে অনেক পরিশ্রম করতে হবে। আয় ক্রমশ কমতে পারে। আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। বিবাহিত জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সমস্যার সম্মুখীন হবেন, কখনোই ঘাবড়ে যাবেন না। সকলের সঙ্গে ভালোভাবে কথা বলবেন। অবশ্যই মাথা ঠান্ডা রেখে চলবেন। এসময় দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো কারণ আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, তাই আগে থেকেই সাবধানে থাকুন।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির (Aquarius) জাতক-জাতিকাদের এই সময়টি উত্থান পতনের মধ্য দিয়ে যাবে, কারণ শনির অশুভ দৃষ্টিতে তাদের জীবনে নানান সমস্যার সম্মুখীন হবে। স্বাস্থ্য নিয়ে তাদের উদ্বেগ থাকতে হবে। কঠিন পরিশ্রম করলে আপনার শরীর খারাপ হতে পারে, তবে কঠিন পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনার জীবনে সফলতা আসবে। এসময়ে অর্থ হানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • মকর রাশি

মকর রাশির (Capricorn) ব্যক্তিদের ওপরে শনির সাড়ে সাতি ও ধাইয়ার প্রভাব পড়বে। আপনার শরীর খারাপ হতে পারে, আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া নতুন বছরে আপনার নানান সমস্যার সম্মুখীন হতে হবে। এমনকি চাকরিতে আসবে নানান সমস্যা। ব্যবসায় অর্থ হানি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আগে থেকেই সাবধানে থাকুন, শনিদেবকে শান্ত করতে প্রত্যেক শনিবার দেবতার পুজো করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+