এই রাশির ব্যক্তিরা কুবেরের অত্যন্ত প্রিয়, অর্থের অভাব হয় না এই ব্যক্তিদের
হিন্দুধর্মে কুবের দেবতাকে সম্পদের দেবতা বলে মনে করা হয়। মনে করা হয়, যে ব্যক্তির ওপর ভগবান কুবেরের আশীর্বাদ থাকে, তার অর্থের অভাব কোনদিনই হয় না। তিনি সকল কাজেই জীবনে এগিয়ে যেতে পারেন।
কুবের দেবতা কৃপা যিনি পান, তিনি কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদে সর্বদাই পান। এমন কিছু রাশির ব্যক্তি রয়েছেন, যারা কুবেরের খুব প্রিয় রাশি। তাদের ওপর সর্বদাই সম্পদের দেবতার কৃপা লেগে থাকে। কুবেরের প্রিয় রাশি কারা, জানুন সেই রাশির ব্যক্তিদের তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকারা কঠোর পরিশ্রম করে জীবনে এগিয়ে যেতে পারেন। তাদের ভাগ্যের দ্বার সর্বদা খোলা থাকবে। এরা খুব নম্র প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন। কুবেরের কৃপায় জীবনে কখনোই অর্থের সমস্যায় ভুগতে হয় না এই রাশির ব্যক্তিদের। দেবতার কৃপায় যারা ব্যবসা করেন তাদের অর্থপ্রাপ্তি হতেই থাকে।
এরা কোনও কাজেই কখনও পিছিয়ে পড়েন না। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে তারা সুখী হন। তাদের কাছে প্রায়ই নতুন চাকরির অফার থাকে। শুধু তাই নয়, তারা প্রচুর সম্পত্তির অধিকারী হন। তাদের সফলতা লেগেই থাকে জীবনে। শিক্ষার্থীদের জীবনে অনেক বড় হতে পারেন।
- বৃষ রাশি
কুবেরের প্রিয় রাশির মধ্যে আরেকটি রাশি হল বৃশ্চিক রাশি। এই রাশির অধিপতি মঙ্গল। এই রাশির ব্যক্তিদের ওপর কুবের ছাড়াও কৃপা থাকে মা লক্ষ্মী ও মঙ্গল গ্রহের। তাই এরা প্রচুর ধন-সম্পদের মালিক হন। এরা মাথা ঠান্ডা রেখে সব কাজ করলে জীবনে সফলতা লেগে থাকে। বিলাসবহুল ভাবে জীবনযাত্রা করতে পারে এরা। গাড়ি, বাড়ি কেনার ইচ্ছাও এদের পূর্ণ হয়। এরা মনের মতন চাকরি পান। এমনকি বিলাসবহুলভাবে জীবন যাপনও করতে পারেন। ভাগ্যেরদ্বার সর্বদাই খোলা থাকে এদের।
- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিরা খুব বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকেন। কুবেরের বিশেষ কৃপা পাওয়ায় এরা জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারেন। এরা কোনও কাজে পিছিয়ে পড়েন না। এদের সর্বদাই ভাগের দ্বার খোলা থাকে।
কেরিয়ারে খুব বড় হন তাঁরা, যারা রাজনীতির সঙ্গে যুক্ত থাকে তাদেরও জীবনে সাফল্য লেগে থাকে। ভবিষ্যতের জন্য অর্থ সবসময়ই সঞ্চয় করে রাখতে পারেন এরা। এই রাশির ব্যক্তিদের কখনও অর্থ কষ্টে ভুগতে হয় না। এরা যান চান তাই করতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications