রাশিচক্রের এই চিহ্নগুলি অর্থপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারে না

রাশিচক্রের এই চিহ্নগুলি অর্থপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারে না

কিছু লোক কেবল প্রতিশ্রুতি এবং দীর্ঘমেয়াদী সম্পর্কে ভয়ে পান। তাই যতই চেষ্টা করুক না কেন, এই ধরনের মানুষরা সারাজীবন একজন ব্যক্তির কাছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার কথা ভেবে পালিয়ে যান।জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বারোটি রাশিচক্রের কয়েকটি চিহ্ন এই ধরনের হয়ে থাকে। রাশিচক্রের সেইসব চিহ্নগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিন, যারা অর্থপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারে না।

বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির জাতক জাতিকারা সম্পর্কের ক্ষেত্রে খুব একগুঁয়ে হয়। একবার তাঁরা কোনো সম্পর্কে তাঁদের মন দিয়ে দিলে, সেই সম্পর্ক থেকে আর তাঁরা বিচ্ছিন্ন হন না। যদিও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং কেরিয়ারের ক্ষেত্রে এটি একটি খুব ইতিবাচক বৈশিষ্ট্য। তবে, এটি একটি সম্পর্কের জন্য বেশ ক্ষতিকারক হতে পারে। এই রাশির জাতক জাতিকারা তাঁদের সঙ্গীর কথা কখনওই শুনবে না কারণ তাঁরা একগুঁয়ে প্রকৃতির হয়ে থাকেন।

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতক জাতিকারা বেশিদিন একটি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে থাকতে পারেন না। তাঁরা কোনও সম্পর্কে জড়ালে শুধু নিজেদেরই যত্ন করেন।এই রাশির জাতক জাতিকারা তাঁদের সঙ্গীর অনুভূতি শুনতে বা বুঝতে ভুলে যান। তাঁরা তাঁদের সঙ্গীকে গুরুত্ব দেন না। যা সম্পর্ককে বিচ্ছেদের দিকে এগিয়ে নিয়ে যায়।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কাউকে বিশ্বাস করতে পারেন না। যদি কোনো ব্যক্তি এই রাশির জাতক জাতিকার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চান, তাহলেও, তাঁরা সবসময় ভাববেন যে ওই ব্যক্তি তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন। এই সামান্য নিরাপত্তাহীনতাগুলি তাঁদের মনের মধ্যে এত বেশি ঘোরাফেরা করে যে সহজেই তাঁদের সম্পর্ককে ধ্বংস করে দেয়।

 ধনু রাশি

ধনু রাশি

এই রাশির জাতক জাতিকাদের একটি স্বাধীন-আত্মা আছে যা তাঁদের এক জায়গায় আটকে থাকে না।তাঁরা ভ্রমণ করতে পছন্দ করেন। নতুন কোনো কিছুর সম্ভাবনা বা সুযোগ তাঁদের কাছে এলে তাঁরা সেই সুযোগ গ্রহণ করতে বেশ উদ্যোগী হয়। তাই সারাজীবন একজন ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করার এবং একটি জায়গায় আটকে থাকার ধারনা নিয়ে সবসময়ই তাঁদের ভয় হয়। সেই কারণেই ধনু রাশির জাতক জাতিকারা অর্থপূর্ণ সম্পর্ক গঠন করতে পারে না।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশির জাতক জাতিকারা তাঁদের সংবেদনশীল এবং অভিব্যক্তিপূর্ণ অংশ দূরে লুকিয়ে রাখে। তাঁরা যে কাউকে তাঁদের সম্পর্কে বিশেষ কিছু জানতে দেন না। কুম্ভ রাশি জাতক জাতিকাদের সঙ্গে কোনো ব্যক্তি সম্পর্ক গড়ে তুলতে চাইলে তাঁরা খুবই ভয় পেয়ে যান। তাই সহজেই একটি অর্থপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারে না এই রাশির জাতক জাতিকারা।

মেষ, কর্কট, সিংহ, কন্যা, তুলা, মকর এবং মীন, রাশিচক্রের এই চিহ্নগুলি সম্পর্কের ক্ষেত্রে খুব সতর্ক থাকেন। তাঁরা দীর্ঘ সময়ের জন্য শক্তিশালী সম্পর্ক বজায় রাখার গুরুত্ব বোঝে। তাঁরা সম্পর্ক ধরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করে থাকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+