মা লক্ষ্মীর প্রতীক ঝাঁটা, তাই ঘর সাফাইয়ের এই জিনিসটিকে কীভাবে বাড়িতে রাখবেন জেনে নিন

মা লক্ষ্মীর প্রতীক ঝাঁটা, তাই ঘর সাফাইয়ের এই জিনিসটিকে কীভাবে বাড়িতে রাখবেন জেনে নিন

বাস্তু শাস্ত্রে ঘরের সমস্ত জিনিস আর তা সঠিক জায়গায় রাখার বিষয়ে বলা হয়েছে। এর মধ্যে ঘর পরিস্কার রাখার ঝাঁটাকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে ধরা হয়। এমনকী অনেক বাড়িতে দীপাবলীর সময় নতুন ঝাঁটার পুজো করা হয়। তাই আপনি যদি চান আপনার ওপর মায়ের কৃপাদৃষ্টি সর্বদা থাকুক তো ঝাঁটার সঙ্গে যুক্ত এই নিয়মগুলোকে মেনে চলুন।

মেনে চলুন এই বিশেষ নিয়ম

মেনে চলুন এই বিশেষ নিয়ম

ঝাঁটা কেনা থেকে শুরু করে তা রাখা ও ব্যবহার করার সব ধরনের নিয়মের বিষয়ে বাস্তু শাস্ত্রে বলা হয়েছে।

 কোন দিন কিনবেন ঝাঁটা

কোন দিন কিনবেন ঝাঁটা

নতুন ঝাঁটা কেনা ও ব্যবহার করার জন্য শনিবার ভালো দিন। চেষ্টা করবেন কৃষ্ণ পক্ষের শনিবার ঝাঁটা কেনার। এটা খুব শুভ বলে মনে করা হয়।

লক্ষ্মী দেবীর প্রতীক

লক্ষ্মী দেবীর প্রতীক

ঝাঁটাকে লক্ষ্মী দেবীর প্রতীক হিসাবে ধরা হয়। তাই কখনও এতে ভুল করেও পা দেবেন না। এতে লক্ষ্মী দেবীর অপমান করা হয় ও আর্থিক সমস্যা দেখা দিতে পারে।

কোথায় ঝাঁটা রাখা অনুচিত

কোথায় ঝাঁটা রাখা অনুচিত

রান্নাঘরে ঝাঁটা ও ঘর মোছার কাপড় রাখলে অন্নের যোগান কম হয়। এছাড়াও এই দুই জিনিস নোংরার সঙ্গে সম্পর্কিত তাই খাবার তৈরির জায়গায় এগুলিকে রাখা ঠিক নয়। এতে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে।

আলমারির কাছে ঝাঁটা নয়

আলমারির কাছে ঝাঁটা নয়

বাস্তু অনুযায়ী, যে আলমারি বা লকারে আপনি টাকা অথবা অন্য দামি জিনিস রাখেন, তার পেছনে বা তার গায়ে লাগিয়ে ঝাঁটা রাখা উচিত নয়। এতে অর্থ হ্রাস পায়।

 লুকিয়ে রাখুন ঝাঁটা

লুকিয়ে রাখুন ঝাঁটা

ঘরের ঝাঁটাকেও ধন সম্পদের মতো লুকিয়ে রাখতে হয়। ঝাড়ুকে খোলা জায়গায় রাখবেন না বা এমন জায়গায় রাখবেন না যেখান থেকে এটি সর্বদা দৃশ্যমান।

ঝাঁটাকে দাঁড় করিয়ে রাখবেন না

ঝাঁটাকে দাঁড় করিয়ে রাখবেন না

ঝাঁটাকে কখনও দাঁড় করিয়ে রাখতে নেই, এতে ঘরে দরিদ্রতি আসে। ঝাঁড়ুকে সবসময় মাটিতে শুইয়ে রাখতে হয়।

 ভাঙা ঝাঁটা বাড়িতে নয়

ভাঙা ঝাঁটা বাড়িতে নয়

ঘরে কখনও ভাঙা ঝাঁটা রাখতে নেই। তাকে তৎক্ষণাত সরিয়ে দেওয়া উচিত। নয়তো অনেক ধরনের সমস্যা আসতে পারে বাড়িতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+