মেষ রাশিতে তিন গ্রহের মিলন তৈরি করবে অশুভ যোগ, জানুন খারাপ প্রভাব থেকে বাঁচার উপায়

মেষ রাশিতে তিন গ্রহের মিলন তৈরি করবে অশুভ যোগ, জানুন খারাপ প্রভাব থেকে বাঁচার উপায়

জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহের রাশি পরিবর্তনের বিশেষ তাৎপর্য রয়েছে। যখন কোনও গ্রহ একটি নির্দিষ্ট রাশিতে উপস্থিত থাকে এবং তারপরে একটি নির্দিষ্ট সময়ে অন্য রাশিতে পরিবর্তিত হয়, তার শুভ এবং অশুভ প্রভাব উভয়ই সব রাশির জাতক জাতিকাদের মধ্যে সরাসরি পড়ে। জ্যোতিষ শাস্ত্রের বিচারে এপ্রিল মাসটি খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ এই মাসে নয়টি গ্রহ রাশি পরিবর্তন করছে। তবে এই এপ্রিল মাসে তিনটি বড় গ্রহের মিলন ঘটবে। বুধ, রাহু ও সূর্য মেষ রাশিতে গমন এই মাসে, যার প্রভাব খুব একটা শুভ হবেনা বলে মনে করছেন জ্যোতিষীরা।

ত্রিগ্রহী যোগ গঠন

ত্রিগ্রহী যোগ গঠন

ত্রিগ্রহী যোগ গঠন করবে তিন বড় গ্রহ। জ্ঞান ও বাকশক্তির কারক গ্রহ বুধ ৮ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করেছেন। ১২ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার ছায়া গ্রহ রাহু মেষ রাশিতে গমন করছে। এবং আগামী ১৪ এপ্রিল সূর্যও মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। জ্যোতিষীরা বিশ্বাস করেন যে মেষ রাশিতে এই তিনটি গ্রহের স্থানান্তর অনেক অশুভ পরিস্থিতির সৃষ্টি করবে। জেনে নেওয়া যাক এই গ্রহগুলির যোগ কোন রাশি জাতক জাতিকাদের উপর সবচেয়ে খারাপ প্রভাব ফেলবে।

বুধ-রাহু সংযোগ

বুধ-রাহু সংযোগ

রাহু এবং বুধ গ্রহ ১২ এপ্রিল মেষ রাশিতে মিলিত হয়েছে। জ্যোতিষীদের মতে, বুধ এবং রাহুর মিলন জড়তা যোগ গঠন করে। একদিকে, রাহুকে প্রতারণা, বিভ্রান্তি, মানসিক অসুস্থতা, রাজনীতি ইত্যাদির কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। অন্যদিকে, বুধ গ্রহকে বক্তৃতা, ব্যবসা, যুক্তি ইত্যাদির কারক বলে মনে করা হয়। এই জড়তা যোগকে মোটেও শুভ বলে মনে করা হয়না। এই অশুভ যোগ মেষ রাশির জাতক জাতিকাদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে চলেছে।

 সূর্য-রাহুর গ্রহণ যোগ

সূর্য-রাহুর গ্রহণ যোগ

আগামী ১৪এপ্রিল সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে এবং বুধ ও রাহুর সঙ্গে মিলিত হবে। মেষ রাশিতে, সূর্য এবং বুধ একসঙ্গে বুধাদিত্য যোগ গঠন করবে, যা একটি শুভ যোগ বলে বিবেচিত হয়। কিন্তু মেষ রাশিতে রাহুর উপস্থিতি বুধাদিত্য যোগের শুভ প্রভাব অনেকাংশে নাশ করবে বলে মনে করছেন জ্যোতিষীরা। অপরদিকে জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যখন সূর্য এবং রাহু একটি রাশিতে একত্রিত হয়, তখন গ্রহণ যোগ তৈরি হয়। এই মিলনের কারণেই এই বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আগামী ৩০ এপ্রিল।

 মেষ রাশিতে প্রভাব

মেষ রাশিতে প্রভাব

বুধ, রাহু এবং সূর্য তিনটি গ্রহ মেষ রাশিতে মিলিত হচ্ছে। তাই এই মিলন মেষ রাশির জাতক জাতিকার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। গ্রহণ যোগের কারণে মেষ রাশিতেও প্রথম সূর্যগ্রহণ ঘটবে। তাই এই রাশির জাতকদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। এই ত্রিগ্রহী যোগের কারণে, মেষ রাশির ভাগ্য এই সময় সহায় হবে না এবং অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বিশেষত, এই রাশির জাতক জাতিকাদের আগামী ১৪ মে পর্যন্ত খুব সতর্ক থাকতে হবে। যেকোনও কাজে সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে তাঁদের।

প্রভাব থেকে বাঁচার উপায়

প্রভাব থেকে বাঁচার উপায়

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই সকল অশুভ যোগের প্রভাব থেকে বাঁচার জন্য বেশকিছু সরল উপায় আছে। যেমন, বুধ গ্রহকে খুশি করতে প্রতি বুধবার গণেশের পূজা করে ভগবানকে লাড্ডু অর্পণ করলে তা শুভ হয়। বুধবার গরুকে সবুজ খাওয়ানো ভালো। সূর্যকে সন্তুষ্ট করতে প্রতিদিন সূর্যদেবকে জল নিবেদন করা খুব শুভ। প্রতিদিন কমপক্ষে ১০৮ বার ওম আদিত্যায় নমঃ মন্ত্র জপ করা উচিত। বাড়িতে গ্রহ শান্তি পূজা করানোও শুভ হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+