Surya Gochar 2023: সূর্য গোচরে চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে কোন রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।
সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ কন্যা রাশিতে সূর্য প্রবেশ করেছে। বর্তমানে সেখানেই উপস্থিত রয়েছে বুধ। সূর্যের শুভ প্রভাবে জীবনে সাফল্য আসবে কাদের, আর্থিক দিকে লাভ হবে কাদের।

- মেষ রাশি
মেষ রাশির (aries) লাভ হবে আপনার। আপনি যা চাইবেন তাই করতে পারবেন। যারা সরকারি চাকরি করছেন তাদের জীবনে শুভ সময় শুরু হবে। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সাফল্যের সময় শুরু হবে।বাজারে আটকে থাকা অর্থ অপ্রত্যাশিতভাবে বেরিয়ে আসবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে, আপনার কর্মক্ষেত্রে আপনার সিনিয়র এবং জুনিয়র উভয়ের সঙ্গেই মিলিত হতে হবে। তাড়াহুড়ো করে কোনও কাজ এড়িয়ে চলুন। সপ্তাহের দ্বিতীয়ার্ধটি রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য খুব শুভ প্রমাণিত হবে। যদি আপনি শেয়ারবাজার, বাজি, লটারি অর্থ লাভ করবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে লাভ হবে আপনার। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির (Scorpio) জাতক-জাতিকাদের ১১ তম ঘরে প্রবেশ করবে সূর্য, এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হবে। এই সময়ে, আপনার কর্মক্ষেত্রে আপনার শুভ সময় শুরু হবে। যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছিলেন, তারা কাঙ্ক্ষিত সুযোগ পাবেন। ব্যবসায়ীদের অর্থ সংক্রান্ত সমস্যাগুলিও সমাধান করা হবে। যদি আপনি কোনও আমদানি ও রপ্তানির ব্যবসা করেন, সেখানে সফলতা আসবে। আর সন্তানের জন্য সুখবর আপনি খুব খুশি হবেন।
- ধনু রাশি
ধনু রাশির (Sagittarius) জাতক জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। এই সময় আপনার ভাগ্যের দ্বার খুলবে। আপনি সৌভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। ব্যবসায় লাভ হবে আপনাদের। চাকরিজীবীরা আয়ের বাড়তি উৎস খুঁজে পাবেন। ব্যবসায় আগে বিনিয়োগ করা অর্থ থেকে আপনি লাভবান হবেন। পরীক্ষা এবং প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীদের জন্য এই সময়টি খুব শুভ প্রমাণিত হবে। যারা বেসরকারি চাকরি করছে তাদের চাকরিতে লাভ হবে। দূরে কোথাও স্ত্রীকে নিয়ে ঘুরতে যেতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications