শারদ পূর্ণিমার পরের দিনই সূর্যের ঘর বদল, গ্রহের রাজার কৃপায় চাকরিতে পদোন্নতি নিশ্চিতকাদের

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। সূর্য গ্রহকে অত্যন্ত শুভ গ্রহ বলেই মনে করা হয়। সূর্য যখন স্থান পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব পড়ে।

শারদ পূর্ণিমার পরের দিন সূর্য স্থান বদল করবে। শারদ পূর্ণিমা পড়েছে ১৬ অক্টোবর, শারদপূর্ণিমা পরের দিন ১৭ অক্টোবর। সূর্য কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে ১৭ অক্টোবর। ১৫ নভেম্বর পর্যন্ত সূর্য একই রাশিতে বিরাজ করবে। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। নয়া সম্পত্তির মালিক হবেন তারা। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

job

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় কেরিয়ারে আসবে নতুন মোড়। অবিবাহিতদের জীবনে খুব শুভ সময়। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন। মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার।

এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। এসময় আপনি সন্তানের সঙ্গে খুব ভালো ভাবে সময় কাটাতে পারবেন। তাছাড়া আপনার সন্তান পড়াশোনার জন্য বিদেশ যেতে পারেন। যদি সোনা ব্যবসায় বিনিয়োগ করেন, সেখানে সাফল্য আসবে আপনার।

  • ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের আয় ক্রমশ বাড়তে থাকবে। শত্রুরা আপনার এসময় ক্ষতি করতে পারবেন না। বড় ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন।

অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখানে আপনি লাভের মুখ দেখবেন। এসময় কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। শ্বশুরবাড়ি থেকে সব কাজে পূর্ণ সমর্থন পাবেন আপনার। শরীর আপনার ভালোই থাকবে।

  • মকর রাশি

মকর রাশির জাতক জাতিকারা পেশা থেকে ব্যবসায়ে খুব লাভ করতে পারবেন। এসময় আপনার মনের ইচ্ছা পূরণ হবে। আর্থিক দিকে খুব লাভ হবে। তাছাড়া আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। আপনি বড় ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে।

সমাজে সম্মান ক্রমশ বাড়তে থাকবে আপনার। এসময়ে আপনি যদি স্ত্রীর সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। সব কাজে বাবা-মায়ের সঙ্গে সমর্থন পাবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+