আগামী ১৩দিন মঙ্গলময় হতে চলেছে এই রাশিদের জীবন, তেজস্বী সূর্য রয়েছে সিংহে
সব দেবতাদের রাজা সিংহ দেব নিজের রাশি সিংহে রয়েছে। এই সূর্যদেব এই রাশিতে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। এরকম মনে করা হয় যে সূর্যদেবের কৃপা যে রাশির জাতকদের ওপর থাকে, তার ভাগ্য সূর্যদেবের মতো উজ্জ্বল হয়ে যায়। এই মানুষদের কোনও ধরনের কমতি থাকে না। ধন, সুখ-সমৃদ্ধি, ঐশ্বর্য সব প্রাপ্ত করে তারা। এদের কাছে সমস্যা ঘোরাফেরাও করে না। আগামী ১৩ দিন কিছু রাশিদের জীবন দারুণ শুভ হতে চলেছে।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য এই ১৩দিন দারুণ শুভ হতে চলেছে। ব্যবসায় লাভ হবে। মন শান্ত থাকবে। যাঁদের আর্থিক সমস্যা রয়েছে, তাদের কোনও বন্ধুদের পক্ষ থেকে আর্থিক সহায়তা পাওয়া যাবে। লাভের সুযোগ আসবে। মানুষকে নিজের কথার মাধ্যমে প্রভাবিত করতে পারবেন।

সিংহ রাশি
এই রাশিতেই রয়েছে সিংহ দেব তাই এই জাতকদের এই সময় দারুণ লাভ হবে। ব্যবসায় বৃদ্ধি হবে। লেখাপড়ার প্রতি পড়ুয়াদের ঝোঁক বাড়বে। সন্তান পক্ষের তরফ থেকে কোনও শুভ সংবাদ পেতে পারেন। ব্যবসায়ীরা তাঁদের ভাই-বোনদের কাছ থেকে সহায়তা পাবেন। মধুর কথার জন্য মানুষ প্রভাবিত হবে।

বৃশ্চিক রাশি
সূর্য সিংহ রাশিতে থাকায় বৃশ্চিক রাশির জাতকরা আত্মবিশ্বাসী থাকবেন। আয় বাড়বে। বাবা-মায়ের সঙ্গে সময় কাটাতে পারবেন। বন্ধুদের সহযোগিতা পাবেন। এই সময়ে, ভাল খবর পেয়ে মনও খুশি হবে, যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারা চাকরি পরিবর্তন করতে পারেন।

ধনু রাশি
মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। দাম্পত্য জীবন সুখের হবে, এর ফলে স্বামী-স্ত্রীর সম্পর্ক মধুর থাকবে। ছাত্র-ছাত্রীরা পড়াশোনার কাজে সাফল্য পাবে, পড়ার প্রতি আগ্রহ বাড়বে। ব্যবসায়ীরা তাদের ভাই-বোনের সহযোগিতায় লাভবান হবেন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications