এপ্রিল মাসে দুই গ্রহের গোচরে কোন রাশির ব্যক্তিদের ভাগ্যের বন্ধ তালা খুলবে?
জ্যোতিষশাস্ত্রে সব শুভ গ্রহরা, নক্ষত্ররা তাঁদের সময় মত ঘর বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কখনও কোনও রাশির জন্য সাফল্যের হয় বা আবার কোনও রাশির ব্যক্তিদের খারাপ সময় শুরু হয়। এপ্রিল মাসে দুটি শুভ গ্রহ তার ঘর পরিবর্তন করবে। প্রথমেই রয়েছে সূর্য ও মঙ্গল।
সূর্যকে আমরা আত্মার শক্তি, আত্মবিশ্বাসের কারক বলেই মনে করি। অন্যদিকে, মঙ্গল হল বীরত্ব, শক্তি, সাহসের কারক। দুই গ্রহের গোচরের ফলে এপ্রিল মাস সুখে থাকতে পারবেন কিছু রাশির জাতিকারা। গ্রহদের সেনাপতি মঙ্গল এপ্রিল মাসের ৩ তারিখ কর্কট রাশিতে প্রবেশ করবে।

জুন মাসের ৬ তারিখ পর্যন্ত সেখানেই থাকবে। এসময় শক্তি, সাহস বাড়তে থাকবে কিছু রাশির ব্যক্তিদের। আবার ১৪ এপ্রিল সূর্য মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে। আর এই সময়ে খরমাস শেষ হবে। তারপর থেকে সকলেই শুভ কাজ করতে পারবেন। ভাগ্যের দ্বার খুলবে কাদের, জানুন।
মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের সুখের সময় শুরু হবে। এই সময় কোনও কাজে আপনারা পিছিয়ে পড়বেন না। তাছাড়া আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে। বড় কোনও কাজের সিদ্ধান্ত নিতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা সব কাজ হয়ে যাবে। এসময় আপনারা যদি নতুন ব্যবসা বিনিয়োগ করতে চান করতে পারেন না। আর্থিক দিকেও লাভ হবে আপনার। নতুন যানবাহন কিনতে পারেন। যারা বেকার হয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। ভাগ্যের দ্বার খুলবে আপনার। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। ব্যবসায় বিনিয়োগ করলে সাবধানে করুন।
তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সুখের সময়। এই সময়ে চাকরি থেকে ব্যবসাতেও শুভ সময়। এসময় আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। ব্যবসায় খুব লাভ করতে পারবেন। যারা পাইকারির ব্যবসা করছেন, তাদের জীবনে শুভ সময় শুরু হবে। এসময় যারা প্রেমের সম্পর্কযুক্ত তাদের শুভ সময়। অবিবাহিতদের বিয়ে হয়ে যেতে পারে। সন্তানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। মানসিকভাবে খুব শান্তি পাবেন আপনি। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। পরিবারের কারোর সঙ্গে ঝগড়া, অশান্তিতে জড়িয়ে পড়বেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications