সূর্যাস্তের পর কখনই এই কাজগুলি করবেন না, সংসারে নামবে আর্থিক ক্ষতি
সূর্যাস্তের পর কখনই এই কাজগুলি করবেন না, সংসারে নামবে আর্থিক ক্ষতি
হিন্দুধর্ম জ্যোতিষ শাস্ত্র বাস্তু শাস্ত্রে এমন কিছু কাজ আছে যা প্রতিদিন বাড়িতে করা উচিত নয়। বিভিন্ন বিষয়ে দিনরাত সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে এগুলো হয়তো অনেকেই মানেন না। যার জেরে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় সকলকে। আমাদের করা উচিত নয় আবার কোন কাজ কখন করা উচিত আমরা অনেকেই জানিনা। বাস্তু শাস্ত্র অনুসারে সূর্যাস্তের সময় কিছু কাজ করা উচিত নয়, এমন কিছু কাজ আছে যা কখনোই করা উচিত না, সেগুলো সংসারের নেতিবাচকতা শক্তি বয়ে আনে। এসব কাজ অনেক সময় জীবনে অর্থহানি ও রোগ ব্যাধির মতো সমস্যা সৃষ্টি করতে পারে। পারিবারিক অশান্তিও ডেকে আনে। তাই কোন কোন কাজ করবেন না, জেনে নিন।

সন্ধেবেলা বাড়ির দরজা বন্ধ রাখবেন না
সূর্যাস্তের সময় নেতিবাচক শক্তি বয়ে আনে এমন কিছু আছে যা কোনদিন সন্ধের পর করবেন না। কিন্তু কখনই সূর্যাস্তের পর করবেন না, কিছু কাজ আছে যা ইতিবাচক শক্তিকে সরিয়ে অশুভ শক্তি নিয়ে আসে। সন্ধ্যার সময় বাড়ির প্রধান দরজা কখনোই বন্ধ রাখবেন না। এই সময় দরজা সব সময় খোলা রাখুন। বিশ্বাস করা হয় এই সময় দেবী লক্ষী ঘরে প্রবেশ করেন। এমত অবস্থায় দরজা বন্ধ রাখলে দেবী ঘরে আসে না। নেমে আসে দারিদ্রতা।

সন্ধ্যায় তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালান
সন্ধ্যায় তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালান। সেটি কিন্তু বিশেষ শুভ বলে মনে করা হয়। সেই সময় ভুল করেও তুলসী গাছ স্পর্শ করবেন না। সন্ধ্যায় তুলসী গাছকে স্পর্শ করলে কিন্তু ভীষণ রেগে যায়।

কাউকে রসুন, পেঁয়াজ, লঙ্কা দেওয়া উচিত না
সন্ধ্যায় কাউকে রসুন, পেঁয়াজ, লঙ্কা দেওয়া উচিত না। তাহলে সংসারে হানি হতে পারে। জীবনে দারিদ্রতা পর্যন্ত নেমে আসে।

সূর্যাস্তের পর লবণ, টক জাতীয় জিনিস কিনবেন না
সূর্যাস্তের পর লবণ, টক জাতীয় জিনিস ও সূঁচ দেওয়া উচিত নয়। বা কখনও এসব জিনিসও নেওয়া উচিত নয়। দরকার হলে বাজার থেকে এই জিনিসগুলো কেনার। নিজে কিনবেন না। কোনও অভাবগ্রস্ত ব্যক্তিকে এগুলি কেনার জন্য টাকা দিন।

সন্ধ্যায় ভিক্ষুকে খালি হাতে ফেরাবেন না
সন্ধ্যায় ভিক্ষুকে খালি হাতে ফেরাবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী, তাকে কিছু দান করুন। পয়সা না পারলেও অন্তত কোন খাবার জিনিস দান করুন।

সন্ধ্যায় কখনো টাকা লেনদেন করবেন না
সন্ধ্যায় কখনো টাকা লেনদেন করবেন না। কাউকে ধার দেবেন না। কারো থেকে ধার নেবেন না। এসময় ধার দেওয়া টাকা ফেরত পাবার পাওয়া যায় না বলেই ধারণা করা হয়। তাই সন্ধ্যায় এই কাজ গুলি করবেন না।

সন্ধ্যার সময় ঘরে কখনো ঘুমাবেন না
সন্ধ্যার সময় ঘরে কখনো ঘুমাবেন না। সন্ধ্যায় মা লক্ষী ঘরে প্রবেশ করেন। এই সময় কখনই ঝগড়া করবেন না। কারণ তাহলে মা লক্ষ্মী প্রবেশ করেন না। লক্ষ্মীর পরিবর্তে তার বোন অলক্ষ্মীর আগমন ঘটে। যা ঘরে দারিদ্রতা নিয়ে আসে। এমন পরিস্থিতিতে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। যাতে জীবনে অনেক অসুবিধা দেখা দেয়। ব্যবসাক্ষেত্রে জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই সন্ধ্যাবেলা এই কাজগুলো এড়িয়ে চলুন। জীবনে সাফল্য আসবেন।












Click it and Unblock the Notifications