Solar Eclipse 2023: সূর্যগ্রহণের অশুভ প্রভাব এড়াতে গর্ভবতী মহিলারা মানুন এই টিপসগুলি
Solar Eclipse 2023: চলতি বছর অক্টোবর মাসেই বছরের শেষ ও দ্বিতীয় সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ দেখা যাবে। বছরের শেষ সূর্যগ্রহণ ১৪ অক্টোবর রাত ৮ টা ৩৪ থেকে শুরু হবে, যা শেষ হবে ২ টো ২৪ মিনিটে। এই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না, তাই সূতক সময়ও বৈধ হবে না।
এই সময়ে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভবতী মহিলাদের। এমনই জানাচ্ছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা। তারা বলছেন, চলতি বছরের শেষ সূর্যগ্রহণ সরাসরি ভাবে গর্ভবতী মহিলাদের ওপর অশুভ প্রভাব ফেলতে পারবে না। তবুও তাদের সাবধানে থাকতে হবে। জানুন কী বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা।

- কী বলছেন জ্যোতিষীরা
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, বছরের শেষ ও দ্বিতীয় সূর্য গ্রহন ভারত থেকে দেখা যাবে না। তাই সূতক সময় বৈধ হবে না। তবে গর্ভবতী মহিলাদের উপর এই খারাপ প্রভাব না পড়লেও তাদের কিন্তু সাবধানে থাকতে হবে। এই সময় তাদের ঘুম এবং খাবারের দিকে বিশেষ যত্ন নিতে হবে, না হলেই বিপদের সম্মুখীন হলেও হতে হতে পারে তাদের।
- কেন সাবধানে থাকবে হবে গর্ভবতী মহিলাদের
জ্যোতিষশাস্ত্রে, (astrology) কোনও গ্রহণ কেই শুভ বলে মনে করা হয় না। প্রতিটি গ্রহণের সময়ে গর্ভবতী মহিলা থেকে বয়স্ক শিশুদের খুব সাবধানে থাকতে হয়। তাদের খাওয়া দাওয়া ওপর থাকে অনেক বিধি নিষেধ। কারণ এটি মায়ের সঙ্গে সঙ্গে সন্তানের স্বাস্থ্যের উপরেও বিশেষ প্রভাব ফেলে। সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলারা কোন কোন সতর্কতা অবলম্বন করবেন, দেখুন।
- গ্রহণ দেখবে না
সূর্য গ্রহণের সময় গর্ভবতী মহিলারা কখনোই সূর্যগ্রহণ দেখবেন না। এসময় আপনারা ঘরের ভেতরে থাকবেন। কোনোও রকম সূর্যের ক্ষতিকারক রশ্মি এবং নেতিবাচক প্রভাব যেন আপনার ওপর না পড়ে সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে আপনাকে।
- মানসিক চাপ নেবেন না
সূর্যগ্রহণের সময় গ্রহণ নিয়ে অনেক গর্ভবতী মহিলারাই চিন্তায় পড়ে যান। তবে কখনোই চিন্তা করবেন না। মনের ওপর চাপ ফেলবেন না অর্থাৎ মানসিক চাপ নেবেন না। এসময় জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করবেন। দুশ্চিন্তা থাকলেও তা কিন্তু কমিয়ে ফেলার চেষ্টা করুন।
- ধারালো জিনিস ব্যবহার করবেন না
সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলারা ছুঁচ, কাঁচি ইত্যাদি ধারালো জিনিস একদমই ব্যবহার করবেন না। কারণ এটি ব্যবহার করলে আপনার সন্তানের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। গ্রহণের সময় সম্ভব হলে ঠাকুরকে মন দিয়ে ডাকুন।
- গ্রহণের আগেই খাবেন
গর্ভবতী মহিলারা সূর্যগ্রহণের অশুভ প্রভাব এড়ানোর জন্য নিজেদের দিকে বিশেষ নজর দেবেন, গ্রহণের আগে খাওয়া দাওয়া শেষ করুন, এটি আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications