Shani-Rahu Yog: শতভিষা নক্ষত্রে অক্টোবর মাস পর্যন্ত থাকবে শনি ও রাহু, খরচ কমান এরা
জ্যোতিষশাস্ত্রে (astrology) শনি ও রাহুর বিশেষ গুরুত্ব রয়েছে, এই দুই গ্রহের নাম শুনলে আমরা সকলেই প্রায় ভয় পেয়ে যাই। কারণ, এই গ্রহরা যে রাশির ব্যক্তিদের ওপর অশুভ প্রভাব ফেলে, তারা কোনোও কাজে এগিয়ে যেতে পারে না, জীবনে তাদের সাফল্য আসে না। আর্থিকভাবে তাদের অবনতি হয়।
অক্টোবর মাসের ১৭ তারিখ পর্যন্ত রাহুর শতভিষা নক্ষত্রে শনি থাকবে। শনি ও রাহুর মিলনের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে অবনতি হবে। তারা কোনও কাজেই এগিয়ে যেতে পারবেন না। জীবনে তাদের সাফল্য আসবে না, জানুন সেই রাশির তালিকায় কোন কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

কর্কট রাশি
শনি ও রাহুর মিলনে কর্কট রাশির (cancer) জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় কোনও কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন না, কোথাও বিনিয়োগ না করাই আপনার জন্য ভালো। এসময় যে কাজে হাত দেবেন সেই কাজেই আপনার সাফল্য আসবে না, মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন, তাতেই আপনার জীবনে সাফল্য আসবে।
কন্যা রাশি
কন্যা রাশির (virgo) জাতক জাতিকাদের মানসিক চাপ বাড়তে থাকবে। এসময় দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনার নানান সমস্যা আসবে। কোনও কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সকল মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন এবং তারা যেটা বলবে সেটাই মেনে চলার চেষ্টা করুন। আপনার কোনও ব্যবসায় কোথাও বিনিয়োগ করার আগে চুক্তিপত্র ভালো করে পড়ে নিন।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির (Scorpio) জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নানান বাঁধা বিপত্তির সম্মুখীন হতে হবে। এসময় স্বাস্থ্য আপনার ভালো যাবে না, বাবা মায়ের শরীরের দিকে যত্ন নেবেন। দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো। কারণ আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এসময় বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন। সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন।
মীন রাশি
এই সময় মীন রাশির (Pisces) আপনার শরীর ক্রমশ খারাপ হতে থাকবে। তাই শরীর খারাপ হওয়ার জন্য আপনার অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। দুর্ঘটনা ঘটে সম্ভাবনা রয়েছে। আর্থিকভাবে ক্ষতি হতে পারে আপনার। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করুন, না হলে নানা অসুবিধার সম্মুখীন হতে হতে পারে আপনাকে। বাড়তি অর্থ করা বন্ধ করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications