রাহু ও শনির মিলনে কাদের হাতে আসবে কুবেরের ধন, তালিকায় কি আপনি আছেন?
জ্যোতিষশাস্ত্রে রাহু ও শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দুই গ্রহকে সকলেই অশুভ গ্রহ বলেই মনে করেন। কারণ এই গ্রহরা যখন ঘর বদল করে কিংবা নক্ষত্র পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। শনি গ্রহ ২৯ মার্চ মীন রাশিতে প্রবেশ করেছে, মীন রাশিতেই রয়েছে রাহু গ্রহ।
১৮ বছর পর শনি ও রাহু গ্রহের মিলনে কিছু রাশির জাতক জাতিকাদের কিন্তু অত্যন্ত শুভ সময় শুরু হচ্ছে। অর্থাৎ এই রাশির ব্যক্তিদের ওপর শুভ প্রভাব ফেলবে এই দুই গ্রহ। কোন রাশির ব্যক্তিদের চাকরি থেকে ব্যবসায় লাভ হতে চলেছে, জানুন।

ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের উপর শনি ও রাহুর শুভ প্রভাব পড়ায় তাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার রাশির চতুর্থ ঘরে মিলন হবে এই রাশির ব্যক্তিদের। আপনি আরাম ও বিলাসবহুল ভাবে জীবন কাটাতে পারবেন। আপনার মনের মানুষের সঙ্গে দেখা হবে। কোনও কাজে পিছিয়ে যাবেন না। রিয়েল এস্টেট, সম্পত্তির ব্যবসা যারা করছেন তাদের শুভ সময়। এসময়ে প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। দূরে কোথাও ঘুরতে গেলে অবশ্যই সাবধানে যাবেন। বাবা-মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সুখের সময়। তাছাড়া আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। তাছাড়া আপনি ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকেও লাভের মুখ দেখবেন। কারোর সঙ্গে তর্কে জড়িয়ে পড়বেন না। এসময় সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। আত্মবিশ্বাস বাড়তে থাকবে। এই সময়ে ব্যবসার কাজে আপনাকে দূরে কোথাও ঘুরতে যেতে হতে পারে।
মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিদের ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। তাছাড়া চাকরিতে পদোন্নতি নিশ্চিত। চাকরি থেকে ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। এই সময় আপনি যদি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবেন, তাও করতে পারেন। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না এই রাশির ব্যক্তিরা। কর্মক্ষেত্রে তারা সিনিয়র ও জুনিয়র উভয়ের কাছ থেকে সহায়তা পাবেন। এসময় অংশীদারিত্ব ব্যবসাতে বিনিয়োগ করলে সেখানেও লাভ হবে আপনার। কর্মজীবীদের অতিরিক্ত আয়ের উৎস তৈরি হবে। সঞ্চিত সম্পদ বৃদ্ধি পাবে। নববিবাহিতরাও সুখে থাকতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications