Shadashtak yog june 2023: শুরু হয়েছে ষড়ষ্টক যোগ, এই রাশির ব্যক্তিরা খরচ নিয়ন্ত্রণে রাখুন
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা ঘর পরিবর্তন করে অনেক সময় শুভ, অশুভ নানান যোগও তৈরি করে থাকে। শনি ও মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রে। শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি। বর্তমানে শনি কুম্ভ রাশিতে রয়েছে, সেখানেই মিলিত হয়েছে মঙ্গল।
মঙ্গল ও শনি গ্রহের মধ্যে শুভ সম্পর্ক নেই, তাদের মধ্যে শুত্রুতার সম্পর্ক রয়েছে। শনি ও মঙ্গল কুম্ভ রাশিতে মিলিত হয়েছে তৈরি করেছে 'ষড়ষ্টক যোগ’। এই যোগ ৩০ জুন পর্যন্ত চলবে। অশুভ যোগের প্রভাব পড়বে কিছু রাশির জাতক জাতিকাদের ওপর, সতর্ক থাকতে হবে তাঁদের। তাঁদের মধ্যে কারা রয়েছেন, দেখুন।

কর্কট রাশি
ষড়ষ্টক যোগের অশুভ যোগের প্রভাবে কর্কট রাশির (Cancer) ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। নানান বাধার সম্মুখীন হতে হবে আপনাকে। সকল কাজেই ব্যর্থতা আসবে আপনার। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা কাজ করতে হবে, না হলে আপনার আর্থিক দিকে নানান অসুবিধা হতে পারে। তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন আপনি।

সিংহ রাশি
শনি ও মঙ্গলের মিলনে তৈরি হয়েছে ষড়ষ্টক যোগ। এই যোগ সিংহ রাশির(Leo) ব্যক্তিদের জীবনের অসুবিধার সময় শুরু করবে। এসময়ে কোন কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। নানান বিতর্কের মধ্য দিয়ে যেতে হবে আপনাকে। আপনি যে আইনি মামলায় এতদিন জড়িয়ে ছিলেন সেখানে আরোও জড়িয়ে পড়বেন, তাই আগে থেকেই সাবধান হোন। এর জন্য আপনার মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। আপনি বড় কোনও দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন, তাই আগে থেকেই সতর্ক থাকুন।

ধনু রাশি
যোগের অশুভ প্রভাব পড়বে ধনু রাশির (Sagittarius) ব্যক্তিদের উপর। এই সময় আপনার আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয় আপনার মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। চাকরির জায়গায় খুব সাবধানে কাজ করতে হবে, কারণ ভুল ত্রুটি হলেই আপনার চাকরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকে কোনও লাভ হবে না। যে কারণে পরিবারের কারোর সঙ্গেই আপনার মিল থাকবে না। মাথা ঠান্ডা রেখে চলতে হবে আপনাকে। বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications