শনির প্রিয় রাশি কী, কি ভাবে এই গ্রহকে খুশি রাখবেন জেনে নিন

শনির প্রিয় রাশি কী, কি ভাবে এই গ্রহকে খুশি রাখবেন জেনে নিন

শনির নাম শুনলেই মানুষ ভয় পান। কারণ এই গ্রহ যখন কুদৃষ্টি দেন তখন সেই ব্যক্তি রাজা থেকে ফকির পর্যন্ত হতে পারে। জ্যোতিষশাস্ত্রে শনির একটি বিশেষ স্থান রয়েছে। আমরা এই গ্রহকে ধীর গতির গ্রহ বলেই জানি। মানুষ ছাড়াও দেবতারাও কিন্তু এই গ্রহকে ভয় পেয়ে চলেন। পৌরাণিক কাহিনী অনুসারে কথিত আছে ভগবান শিবও শনির দৃষ্টি থেকে বাঁচতে পারেননি। শনির দৃষ্টি এড়াতে তাকে হাতির রূপ পর্যন্ত নিতে হয়েছিল। শনি মকর ও কুম্ভ রাশির অধিপতি। তুলা রাশিকে শনির উচ্চতর রাশি এবং মেষ রাশিকে শনির নিম্নতর রাশি বলে মনে করা হয়। শনির কুদৃষ্টি এড়াতে শনি চাল্লিসা পড়া খুব ভালো। তাছাড়াও এই চাল্লিশা থেকে অনেক কিছু জানা যায়।

তুলা রাশি

তুলা রাশি

জ্যোতিষশাস্ত্র অনুসারে শনির সবথেকে প্রিয় রাশি হল তুলা রাশি। শনি তুলা রাশির জাতক- জাতিকাদের অনেক সময় খুব কষ্ট দিয়ে থাকেন। যখন এই রাশির ব্যক্তিরা অন্যায় ও অনৈতিক কাজ করে তখন তাঁদের কষ্ট দেন এই গ্রহ। কারণ শনি একমাত্র গ্রহ যিনি কর্মফল অনুযায়ী ফল দিয়ে থাকেন। যে সকল ব্যক্তি এসবের খেয়াল রাখেন না, শনি তাদের কষ্ট দেন। এর পাশাপাশি শনি তুলা রাশির জাতকদের সহজে সাফল্য দেয় না, তাঁদের ধৈর্য ধরে থাকতে হয় সবসময়। এদের কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করা উচিত। তবেই এরা জীবনে সাফল্য পান।

কীভাবে শনি গ্রহকে খুশি করবেন

কীভাবে শনি গ্রহকে খুশি করবেন

শনিকে খুশি রাখতে নিয়ম, শৃঙ্খলা মেনে চলুন, অলসতা থেকে দূরে থাকুন এবং সাধ্যমত দারিদ্র ব্যক্তি মানুষদের সাহায্য করুন। যারা অন্যের সেবা করেন, খারাপ সময়ে সাহায্য করেন, শনি কখনও তাদের কষ্ট দেন না। তাঁদের কর্মক্ষেত্রে অনেক লাভ হয়।

 শনির কুদৃষ্টি থেকে এড়াতে কী করবেন

শনির কুদৃষ্টি থেকে এড়াতে কী করবেন

শনির কুদৃষ্টি থেকে এড়াতে শনিবার শনিদেবের পুজো করুন। সেই সঙ্গে হনুমান চালিসা পাঠ করুন। শনিবার করে সরিষার তেলে প্রদীপ জ্বালান। যারা সাড়েসাতি দশায় থেকে মুক্তি পেতে চান তারা প্রতিদিন পিপল গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে রাখুন। আপনি আপনার সাধ্যমত দারিদ্র, অসহায় মানুষকে সাহায্য করুন। প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করুন। লাড্ডু দিয়ে পুজো করুন। যদি সম্ভব হয় তাহলে কাককে সকালে করে খেতে দিন। এগুলি করলে আপনার শনির দৃষ্টি থেকে মুক্তি পাবেন এবং জীবনে সাফল্য মিলবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+