আড়াই বছর পর শনি তার ঘর পরিবর্তন করছে! কোন রাশির শুভ সময় শুরু, জেনে নিন
আড়াই বছর পর শনি তার ঘর পরিবর্তন করছে! কোন রাশির শুভ সময় শুরু, জেনে নিন
জ্যোতিষশাস্ত্রে মোট ১২ রাশির উল্লেখ আছে। চলতি বছরের এপ্রিল মাসে শনি গ্রহ তার ঘর পরিবর্তন করে অন্য রাশিতে প্রবেশ করবে। ঘটনাটি ঘটছে ঠিক আড়াই বছর পর। কিন্তু কুম্ভ রাশিতে প্রায় ৩০ বছর পর শনি প্রবেশ করবে ২৯ এপ্রিল। তবে রাশি পরিবর্তনের জন্য অনেক রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলছে। এই পরিবর্তনের জন্য চার রাশির খুব শুভ পরিবর্তন হতে চলেছে। রাশিগুলির শুরু হচ্ছে অর্থ যোগ। পরিবারে বাড়বে সুখ। কোন কোন রাশির শুভ সময় উপস্থিত দেখে নিন।

বৃষ রাশি
এই রাশির জাতক-জাতিকারা জন্য খুব শুভ সময় উপস্থিত। আচমকাই তাঁদের হাতে টাকা আসার সময়। ভাগ্য এখন এদের পূর্ণ সমর্থন করবে। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভবনা রয়েছে। তবে ব্যবসা ক্ষেত্রে যুক্ত। তাঁদেরও কিন্তু শুভ বলে মনে করা হয়। চাকরির জায়গায় ইনক্রিমেন্ট পেতে পারেন। আপনার কাজে আপানার বস খুশি হবেন। নতুন কাজে আপনার মনোযোগ দৃষ্টি আকর্ষণ করবে সকলের। তবে, যা করবেন সৎ পথে থেকে সব কাজ করুন। উপকার পাবেন। টাকার অভাব হবে না। মা লক্ষ্মী আপনার সহায় থাকবেন।

সিংহ রাশি
এই রাশির ব্যক্তিদের শনির ঘর পরিবর্তনের জন্য আথিক দিকে বিশেষ সাফল্য আসবে। ধার দেওয়া টাকা আপনার হাতে চলে আসবে। জীবনে আসবে নতুন চাকরির অফার। বিশেসত চাকরি ও কেরিয়ারে সাফল্য দেখা যাবে। সংসারে আসবে সুখ শান্তি। চাকরি জীবনে অনেক পদ বাড়ার জায়গা আছে। নতুন যে কোন কাজে সাফল্য দেখা যাবে।

কন্যা রাশি
শনি পথ পরিবর্তনের জন্য এই রাশির লোকেরা আর্থিক অবস্থায় সাফল্য আসবে। ক্রমশ বাড়বে আয়। পুরানো চাকরি ছেড়ে নতুন চাকরিতে গেলে সাফল্য মিলবে। পরিবারে আসবে সুখও। দাম্পত্য জীবনে এত সুখ আসবে যা আপনি আগে কখন ভাবেননি। আপনার সন্তানের কেরিয়ার ভালো সুযোগ আসবে। যা আপনি এতদিন আপনি চিতা করছিলেন। সেটা কাটবে।

ধনু রাশি
এই রাশির জাতক জাতিকাদের অনেক সমস্যার সমাধান হওয়ার সময় এসে গেছে। আটকে থাকা সকল কাজ থেকে আপনি মুক্তি পাবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। পুরানো দাম্পত্য কলহ মিটবে। সাংসারিক ঝমেলা কাটিয়ে আপনি সুখের মুখ দেবেন। তবে, নতুন কাজে টাকা বিনিয়োগ করার আগে ভালোভাবে সংস্থাটি দেখে নেবেন। না হলে পরে কিন্তু আপনাকে বিপদে পরতে হতে পারে। তাই আগেই পুরো বিষয়টি দেখে নিন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications