সমসপ্তক যোগে সুখ, সমৃদ্ধি, ভাগ্য বৃদ্ধি হতে চলেছে কোন রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে, শুক্র ও শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনি হল কর্মদাতা গ্রহ। আর শুক্র হল দাম্পত্য, ব্যবসার কারক। এই দুই গ্রহই অগাস্ট মাসে যখন ঘর পরিবর্তন করে তখন ১২ রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।
আগামী মাসে শুক্র ও শনি তৈরি করতে চলেছে 'সমসপ্তক যোগ’। এই দুই গ্রহ একে অপরকে সপ্তম দিক থেকে দেখতে পাবে। যে কারণেই তৈরি হবে এই শুভ যোগ। এছাড়াও সিংহ রাশিতে সূর্য, বুধ, শুক্র গ্রহ তৈরি হবে ত্রিগ্রহী যোগ।

এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। তাদের সম্পদ হু হু করে বাড়তে থাকবে। ব্যবসায় তাঁরা সফলতা অর্জন করতে পারবেন। জানুন সেই ভাগ্যবান রাশিগুলির মধ্যে কারা রয়েছেন।
- বৃষ রাশি
যোগের বিশেষ প্রভাব বৃষ রাশির ব্যক্তিদের উপর পড়বে। এসময় চাকরিক্ষেত্রে যা চাইবেন তাই করতে পারবেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হতে পারে। এসময় আয় আপনার বাড়বে। বেকাররা নতুন কাজের সুযোগ পাবেন। ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির জাতকদের। নয়া সম্পত্তির মালিক হবেন এই রাশির ব্যক্তিরা। তবে নিজেকে শান্ত রেখে প্রতিটি কাজ করবেন।
- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিদের এই সময় পরিবেশ অনুকূলে থাকবে। আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে। মানসিক চাপ কমতে থাকবে। সহকর্মীদের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। বিবাহিত জীবনে আপনি সুখী হবেন। প্রত্যেকটি কাজেই সমর্থন পাবেন বন্ধুদের।
যারা কর্মজীবী ব্যক্তি রয়েছেন তাদের জীবনের শুভ সময় শুরু হবে। এসময় আপনার জীবনে আটকে থাকা সব কাজ হয়ে যাবে। বাবা মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। চাকরিজীবীরা সপ্তাহের শুরুতে তাদের পছন্দসই জায়গায় পদোন্নতি বা বদলির মতো কিছু ভালো খবর পেতে পারেন। তবে এসময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জানাবেন না। আয় আপনার বাড়তে থাকবে।
- তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে। নতুন যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে। আয়ের উৎস খুঁজে পাবেন। আপনার চাকরিতে মর্যাদা বাড়তে থাকবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও হঠাৎ করে কোনও বড় পদ বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন।
কর্মজীবনে সফলতা আসবে। ব্যবসায়ীদের জন্য খুব ভালো সময়। তাছাড়া আপনার সাহস বাড়তে থাকবে। এসময় আপনার জীবনে আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। নিজেকে শান্ত রেখে সব কাজ করবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications